Business Growth Tips: লস্যির ব্যবসা বাম্পার হিট, ‘কালার মার্কেটিং’ ট্রিকসে বাজারে তোলপাড়! গেরুয়া রঙে লাভ লুটে নিচ্ছেন বিক্রেতা

Business Growth Tips: লস্যির ব্যবসা বাম্পার হিট, ‘কালার মার্কেটিং’ ট্রিকসে বাজারে তোলপাড়! গেরুয়া রঙে লাভ লুটে নিচ্ছেন বিক্রেতা

Last Updated:

Business Growth Tips: ক্ষমতার পালাবদলের সঙ্গে রানাঘাটে ‘গেরুয়া’ বা কমলা রঙের লস্যির চাহিদা তুঙ্গে উঠেছে। এই বিশেষ ‘অরেঞ্জ ম্যাঙ্গো’ লস্যির বিক্রি কয়েক গুণ বেড়ে গিয়েছে গত দুমাসে। দোকানে প্রায় ১১ রকমের লস্যি থাকলেও, বর্তমানে ২৫ থেকে ৮০ টাকা মূল্যের এই গেরুয়া লস্যিই ক্রেতাদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।

+

সরকার বদলের পরে হঠাৎ বেড়েছে গেরুয়া রঙের লস্যির চাহিদা

রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: রাজ্যে নতুন সরকার আসার পরেই ‘গেরুয়া’ ও ‘কমলা’ লস্যির চাহিদা তুঙ্গে, মজেছেন ক্রেতারা। ভোটের ফল প্রকাশের পর দেশজুড়ে রাজনৈতিক সমীকরণ বদলেছে। খাবারের দোকানেও তার প্রভাব বেশ স্পষ্ট। নির্বাচনী ফল ঘোষণার পর থেকেই এক বিশেষ রঙের লস্যির বিক্রি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।রানাঘাটের এক লস্যি বিক্রেতা শম্ভু দে জানান, ৪ জুনের পর থেকে তাঁর দোকানে ‘গেরুয়া’ বা কমলা রঙের লস্যির চাহিদা কয়েক গুণ বেড়ে গিয়েছে।

শম্ভু বাবু ১৯৯৬ সাল থেকে লস্যি বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত। দীর্ঘ প্রায় ২৮ বছরের এই ব্যবসায় তিনি অনেক চড়াই-উতরাই দেখেছেন। কিন্তু এবারের নির্বাচনী মরসুমের এই অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই আলাদা। তিনি জানান, তাঁর দোকানে প্রায় ১১ রকমের লস্যি পাওয়া যায়, যার মূল্য ২৫ টাকা থেকে শুরু করে ৮০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন: এবার গ্রামেই মিলবে ১২৫ দিনের কর্মসংস্থান, হাঁফ ছেড়ে বাঁচলেন হাজার হাজার শ্রমিক

তবে বর্তমানে সমস্ত লস্যির মধ্যে কমলা বা গেরুয়া রঙের ‘অরেঞ্জ ম্যাঙ্গো’ লস্যির বিক্রি সবচেয়ে বেশি। রাজনৈতিক দলগুলির রঙের সঙ্গে মিল থাকায় ক্রেতারাও এই লস্যি বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। দোকানে লস্যি খেতে আসা এক তরুণ ক্রেতা জানান, কমলা রঙটি তাঁর অত্যন্ত প্রিয়। এমনকী তাঁর পরনের গেঞ্জিটিও ছিল সেই রঙের। পালাবদলের রাজনীতির সঙ্গে এই লস্যির রঙের কোনও সম্পর্ক আছে কি না, তা নিয়েও দিয়েছেন সোজাসাপটা উত্তর।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তিনি হেসে বলেন, কোনও রাজনৈতিক পটপরিবর্তনের জন্য নয়, বরং একদম প্রথম থেকেই এই রঙ ও এই বিশেষ স্বাদের লস্যিটি তাঁর প্রিয়। এটি আসলে একটি পাকা আমের (ম্যাঙ্গো) লস্যি, যা এই গরমে তাঁর অত্যন্ত পছন্দের। ভোটের ফল প্রকাশের পর থেকে মানুষের মধ্যে এমন রঙ-ভিত্তিক খাবারের প্রতি আকর্ষণ বেশ কৌতূহল সৃষ্টি করেছে। সবমিলিয়ে, রাজনীতির উত্তাপ কাটলেও ‘গেরুয়া’ ও ‘কমলা’ লস্যির স্বাদ নিতে এখন দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/

Business Growth Tips: লস্যির ব্যবসা বাম্পার হিট, ‘কালার মার্কেটিং’ ট্রিকসে বাজারে তোলপাড়! গেরুয়া রঙে লাভ লুটে নিচ্ছেন বিক্রেতা

Previous post

অযোধ্যা রাম মন্দিরে দান ও প্রণামীর টাকা তছরুপ! বড়সড় জালিয়াতির অভিযোগে গ্রেফতার ৮, নেপথ্যে কি আরও বড় চক্র?

Next post

বড় খবর…! জুলাইতে আরও ১টি উপরি ছুটি, খুশির হাওয়া সরকারি দফতরে, নির্দেশিকা জারি করল অর্থ দফতর

Post Comment

You May Have Missed