অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরেছিলেন, বোলপুরে গ্রেফতার তৃণমূলের কাউন্সিলর

অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরেছিলেন, বোলপুরে গ্রেফতার তৃণমূলের কাউন্সিলর

ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্য়ায়কে গ্রেফতার করা হল। তাঁকে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় বিশ্বজ্যোতি যুক্ত ছিলেন। এমনকী তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরেছিলেন তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলর। এরপরেই বোলপুর থানায় অভিযোগ দায়ের হয়। এবার সেই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার বিশ্বজ্যোতিকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

ভোট পরবর্তী হিংসা থেকে নানা রকম দুর্নীতি। একাধিক ইস্যুতে তৃণমূল নেতা, কাউন্সিলরদের গ্রেফতারের খবর প্রতিদিনই শোনা যাচ্ছে।

Previous post

কলকাতা পুরসভার দুর্নীতি ইস্যুতে জনৈক ‘কালী’-র নাম উল্লেখ মুখ্যমন্ত্রীর, কে এই কালীচরণ ?

Next post

অন্নপূর্ণা যোজনার নতুন নিয়ম জানুন…! একই পরিবারের দুই মহিলা কি প্রত্যেকেই ৩,০০০ টাকা করে পাবেন?

Post Comment

You May Have Missed