বিষ খেয়ে আত্মঘাতী পঞ্চায়েত সমিতির প্রাক্তণ কর্মাধ্যক্ষ, টাকার জন্য চাপ দেওয়ার অভিযোগ

বিষ খেয়ে আত্মঘাতী পঞ্চায়েত সমিতির প্রাক্তণ কর্মাধ্যক্ষ, টাকার জন্য চাপ দেওয়ার অভিযোগ

Last Updated:

মানসিক চাপে আত্মঘাতী তৃণমূল নেতা। বিজেপি পার্টি অফিসে ডেকে ৫০ লক্ষ টাকা জরিমানা দাবি করা হয়। পরে ২৩ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেখা লিখিয়ে নেওয়া হয় এবং সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর পরেই চরম সিদ্ধান্ত নেন।

News18
News18

পূর্ব বর্ধমান: বিজেপি পার্টি অফিসে ডেকে ৫০ লক্ষ টাকা জরিমানা করার অভিযোগ, শেষ পর্যন্ত ২৩ লক্ষ দেওয়ার জন্য মুচলেখা লিখিয়ে ৭ দিনের সময়সীমা। না দিতে পারলে বাড়ি ভাঙচুর,বাড়িতে হামলা ও পরিবার সহ গ্রাম থেকে উৎখাতের হুমকি দেওয়ার অভিযোগ। মানসিক চাপ ও আতঙ্কে পরিবার-কে বাঁচাতে বিষ খেয়ে আত্মঘাতী বর্ধমান ১ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তণ কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কর্মী স্বরুপ রানা।

মৃতের ভাই শ্যামল রানা জানান, গত বেশ কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী স্বরূপ রানাকে হুমকি দিচ্ছিলেন। এমনকি বাড়িতে চড়াও হয়েও গালিগালাজ, প্রাণনাশ ও ঘরছাড়া করার হুমকি দেওয়া হয়। এর মধ্যেই গত ২২ জুন স্থানীয় বিজেপিকর্মীরা তাঁকে বিজেপি অফিসে ডেকে হুমকি দেয় এবং ৫০ লক্ষ টাকা দাবী করে। শেষমেশ অনেক অনুরোধে ২৩ লক্ষ টাকা তাঁকে আগামী ৭ দিনের মধ্যেই দিতে হবে এই মর্মে মুচলেকা লিখিয়ে মুক্তি দেওয়া হয়। এরপরই ২৩ জুন সকালে মানসিক চাপ ও আতঙ্কে পরিবারের সদস্যদের কথা ভেবে তাঁদের বাঁচাতে স্বরূপ রানা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় স্বরূপ রানার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগের পরিপেক্ষিতে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য যে এলাকায় অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে বলে পরিচিত স্বরূপ রানা বর্ধমান ১ নং পঞ্চায়েত সমিতির ২০১৩-২০১৮ খাদ্য কর্মাধ্যক্ষ ও ২০১৮-২০২৩ মৎস্য কর্মাধ্যক্ষ এবং বর্তমান বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য হিসাবে পদে আসীন ছিলেন।

Previous post

West Bengal news: বহরমপুরের অনুষ্ঠান বাড়িতে হঠাৎই হাজির প্রধানমন্ত্রী! ‘মোদিজি’কে এনে জোড় বিতর্ক

Next post

বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, মেট্রোর কাজ শেষ করার জন্য কোনদিন কখন বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই

Post Comment

You May Have Missed