Karnajora Museum: সাজানো রয়েছে পাল-সেন যুগের একাধিক নিদর্শন! দেখতে চাইলে চলে আসতে পারেন কর্ণজোড়া মিউজিয়াম

Karnajora Museum: সাজানো রয়েছে পাল-সেন যুগের একাধিক নিদর্শন! দেখতে চাইলে চলে আসতে পারেন কর্ণজোড়া মিউজিয়াম

Last Updated:

Karnajora Museum: প্রাচীনকালের বিভিন্ন নিদর্শন দেখতে পছন্দ করেন বহু মানুষ। আপনারও যদি এমন ঐতিহাসিক সামগ্রী দেখতে ভাললাগে, তাহলে চলে আসতে পারেন কর্ণজোড়া মিউজিয়াম।

কর্ণজোড়া মিউজিয়ামে একাধিক ঐতিহাসিক নিদর্শন সাজানো রয়েছে
কর্ণজোড়া মিউজিয়ামে একাধিক ঐতিহাসিক নিদর্শন সাজানো রয়েছে

কর্ণজোড়া, উত্তর দিনাজপুরঃ ছবির মতো সাজানো, সুন্দর এক জেলা হল উত্তর দিনাজপুর। পর্যটকদের মন মাতানোর জন্য এখানে একাধিক ট্যুরিস্ট স্পট রয়েছে। সাজানো পার্ক, প্রাচীন মন্দির থেকে মিউজিয়াম- উত্তরবঙ্গের এই জেলায় কী নেই! এমনই একটি ঘোরার জায়গা হল কর্ণজোড়া মিউজিয়াম।

বহু জেলায় ছোট-বড় নানা সংগ্রহশালা থাকে। সেখানে বহু প্রাচীন জিনিস যত্ন সহকারে সাজানো থাকে। উত্তর দিনাজপুরের কর্ণজোড়াতেও এমন একটি সংগ্রহশালা রয়েছে। নানা সময়ে জেলায় উদ্ধার হওয়া বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এখানে সাজানো আছে।

উত্তর দিনাজপুরে বিভিন্ন সময়ে হওয়া নানা খননকার্যে বহু ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছে। কখনও পাল যুগ, কখনও আবার সেন যুগের নিদর্শন মিলেছে জেলায়। সেই সঙ্গেই উদ্ধার হয়েছে বহু প্রাচীন মূর্তিও। সেগুলি দেখতে চাইলে এই কর্ণজোড়া মিউজিয়ামে চলে আসতে পারেন।

কর্ণজোড়া মিউজিয়ামে নানা রকমের প্রাচীন মূর্তি, জেলার টেরাকোটার বিভিন্ন ধরনের শিল্প, মুখোশ, মুদ্রা, চিত্রকলা সাজানো রয়েছে। এর পাশাপাশি এখানে এলে বস্ত্রশিল্প, পাথর ও ব্রোঞ্জের ভাস্কর্য, নানা প্রত্নতাত্ত্বিক বস্তু, কাঠখোদাই এবং লোকায়ত শিল্পের বিভিন্ন নিদর্শনও দেখা যায়।

তাই অতীতের বিভিন্ন নিদর্শন দেখতে চাইলে উত্তর দিনাজপুরের এই মিউজিয়ামে চলে আসতেই পারেন। ইতিহাসের সান্নিধ্যে অন্যরকমভাবে কেটে যাবে একটা দিন।

Previous post

New Business Idea: ইউটিউব ভিডিও দেখে বাজিমাত! এই কাজ শিখে মোটা টাকা আয় শুরু, অনেকের অনুপ্রেরণা উত্তর দিনাজপুরের যুবক

Next post

দুষ্কৃতীদের কারণে ২ বছর ঢুকতে পারেনি, অবশেষে পঞ্চায়েতে প্রবেশ করলেন বিজেপির প্রধান

Post Comment

You May Have Missed