Debashish Kumar at Ritabrata’s meet: সাদা গাড়িতে বেরলেন নিউটাউনের হোটেল থেকে..দেবাশিস কুমার! ঋতব্রতদের বৈঠকে থেকে বেরিয়ে বললেন..

Debashish Kumar at Ritabrata’s meet: সাদা গাড়িতে বেরলেন নিউটাউনের হোটেল থেকে..দেবাশিস কুমার! ঋতব্রতদের বৈঠকে থেকে বেরিয়ে বললেন..

Last Updated:

Debashish Kumar at Ritabrata’s meet: এদিন সাংবাদিক বৈঠকের শুরুতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আজ স্পেশাল সেশন করা হয়। চেয়ারপার্সন হলেন অরূপ রায়। জাতীয় কর্মসমিতি হয়েছে। সব জেলায় জেলা কমিটি হবে। রাজ্য কমিটি হবে। অরূপ রায় চেয়ারপার্সন + ২৯ জন থাকবে..ফিরহাদ হাকিম, বিপ্লব মিত্র, রথীন ঘোষ, সন্দীপন সাহা, গোলাম রাব্বানি, স্নেহাশিস চক্রবর্তী, অপূর্ব সরকার, জয়দেব হালদার, আশিষ বন্দোপাধ্যায়, খগেশ্বর রায়, গঙ্গাপ্রসাদ শর্মা, ঋতব্রত বন্দোপাধ্যায় থাকছেন …কোষাধ্যক্ষ – আখরুজ্জামান….আমরা আজকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনে জানাব৷’’

ঋতব্রতদের বৈঠকে দেবাশিস কুমার
ঋতব্রতদের বৈঠকে দেবাশিস কুমার

কলকাতা: ফিরহাদ হাকিম, অরূপ রায়, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ, জাভেদ খান৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকা বাঘা বাঘা সব নাম৷ এই সব নামেদেরই সোমবার দেখা গেল নিউটাউনের অভিজাত পাঁচতারা হোটেলে আয়োজিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নয়া তৃণমূলের বৈঠকে৷

তবে শুধু মাত্র বিধায়ক বা প্রাক্তন বিধায়কই নন৷ এদিনের বৈঠকে তৃণমূলের বহু সাংগঠনিক নেতাকে দেখা গিয়েছে৷ রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট পেশের দিনেই সাংগঠনিক দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন ঋতব্রতরা৷ অরূপ রায়কে সর্বভারতীয় চেয়ারম্যান ঘোষণা করে তৈরি করেছেন জাতীয় কর্মসমিতি৷

বৈঠকে দেখা গিয়েছে উল্লেখযোগ্য মুখ

এদিন ঋতব্রতদের বৈঠক থেকে বেরতে দেখা যায় একদা কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারকে৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের উল্লেখযোগ্য মুখ ছিলেন দেবাশিস কুমার৷ এদিনের বৈঠক থেকে বেরনোর সময় গাড়িতে থাকা অবস্থাতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি৷ দেবাশিস কুমার বলেন, ‘‘আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন ছিল৷ সেখানে অল ইন্ডিয়া কমিটি তৈরি হয়েছে৷’’ তিনি জানান, তিনি মুখপাত্র নন, সেই কারণে কারা কারা কোন দায়িত্বে কমিটিতে রয়েছেন তিনি বলতে পারবেন না৷ এদিনের বৈঠকে লোগো নিয়ে আইনি লড়াইয়ের কথা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রসঙ্গে কোবও কথা হয়নি বলে জানিয়েছেন তিনি৷

প্রসঙ্গত, রাসবিহারী কেন্দ্রের তৃণমূলের টিকিটে প্রতিদ্ববন্দ্বিতা করে স্বপন দাশগুপ্তের কাছে পরাজিত হয়েছিলেন তিনি৷

আর কে ছিলেন এদিনের বৈঠকে?

বৈঠকে চোখে পড়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে৷ প্রাক্তন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে৷ এমনকি, ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসুও৷

ব্যবস্থা নিল মমতার তৃণমূল

অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বৈঠকে যোগ দেওয়ায় এদিন ফিরহাদ, অরূপ বিশ্বাস সহ একাধিক নেতানেত্রীকে শো-কজ করে মমতার তৃণমূল৷ তাঁদের বিরুদ্ধে দল বিরোধী কাজে মদত দেওয়ার অভিযোগ এনেছে মমতার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Debashish Kumar at Ritabrata’s meet: সাদা গাড়িতে বেরলেন নিউটাউনের হোটেল থেকে..দেবাশিস কুমার! ঋতব্রতদের বৈঠকে থেকে বেরিয়ে বললেন..

Previous post

Suvendu Letter To Modi: ‘কর্মসংস্থানে কেন্দ্র-রাজ্যের সমন্বয়ে নতুন দিগন্ত’, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ৩ পাতার চিঠি মুখ্যমন্ত্রীর

Next post

জোড়া গোলে বিশ্বকাপে রেকর্ড গড়লেন লিওনেল মেসি, আর্জেন্টিনা হারাল অস্ট্রিয়াকে

Post Comment

You May Have Missed