North Dinajpur News: ভাইয়ের বারবার ডাকেও কোনও সাড়া নেই! রায়গঞ্জে কিশোরীর রহস্যমৃত্যু, পরিবারে শোকের ছায়া

North Dinajpur News: ভাইয়ের বারবার ডাকেও কোনও সাড়া নেই! রায়গঞ্জে কিশোরীর রহস্যমৃত্যু, পরিবারে শোকের ছায়া

Last Updated:

North Dinajpur News: মৃত কিশোরীর বাবা বলেন, মেয়ে কেন এই কাজ করল সেটা এখনও তিনি বুঝতে পারছেন না। মর্মান্তিক এই ঘটনায় পরিবারের পাশাপাশি এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে।

রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে
রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে

রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মর্মান্তিক ঘটনা। ১৫ বছরের এক কিশোরীর আত্মঘাতী হওয়ার ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। রায়গঞ্জ ব্লকের দক্ষিণ মৌজগাঁও অঞ্চলে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সুমি বর্মন, বয়স ১৫ বছর। সোমবার দুপুরে সে ও তাঁর ভাই বাড়িতে ছিল। দুপুরবেলা খিদে পাওয়ায় সুমিকে ডাকতে যায় তাঁর ভাই। কিন্তু বহুবার ডাকা সত্ত্বেও কোনও উত্তর না মেলায় সন্দেহ হয়। এরপর ঘরের বেড়া টপকে ভিতরে প্রবেশ করলে সুমির ঝুলন্ত দেহ দেখতে পায় সে।

সেই দৃশ্য দেখে সুমির ভাই চিৎকার করলে পরিবারের বাকি সদস্যরা সেখানে ছুটে আসেন। এরপর রায়গঞ্জ থানায় খবর দেওয়া হয়। এই ঘটনায় রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

সুমির বাবা সাধু বর্মন নেপালের একটি প্লাইউড কারখানায় কাজ করেন। মেয়ের আত্মঘাতী হওয়ার খবর শোনা মাত্রই বাড়ি ফিরে এসেছেন। কাঁদতে কাঁদতে তিনি জানান, “নেপালের একটি প্লাইউড কারখানায় আমি কর্মরত ছিলাম। মেয়ের মৃত্যুর খবর পেয়ে এদিন ফিরেছি। মেয়ে কেন এই কাজ করল সেটা বুঝতে পারছি না”।

সুমির আত্মঘাতী হওয়ার এই ঘটনায় তাঁর পরিবারের পাশাপাশি এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ১৫ বছরের এক কিশোরীর এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না অনেকে।

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

Previous post

TMC News:”অনেক সংযম দেখিয়েছি আমরা, ১৫ বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না”, হুমকি রাজ্যের জয়ী তৃণমূল প্রার্থীর !

Next post

West Medinipur News: হেডফোনে মৃত্যুর হাতছানি! কানে গেল না হর্ন, ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল একাদশের ছাত্র, ভাইয়ের চোখের সামনে শেষ নাবালক দাদা

Post Comment

You May Have Missed