West Bengal Budget 2026 on Tea Industry: চা শিল্পে বিশেষ ভাবনা রাজ্য বাজেটে, চালু হচ্ছে চা শ্রমিক যোজনা! টি ট্যুরিজম নীতিতে বড় বদল

West Bengal Budget 2026 on Tea Industry: চা শিল্পে বিশেষ ভাবনা রাজ্য বাজেটে, চালু হচ্ছে চা শ্রমিক যোজনা! টি ট্যুরিজম নীতিতে বড় বদল

Last Updated:

West Bengal Budget 2026 on Tea Industry: উত্তরবঙ্গের চা শিল্পে জোর, শ্রমিক কল্যাণে বিশেষ প্যাকেজ ও টি ট্যুরিজম নীতিতে বড় বদল। চা বাগানের জমির বাণিজ্যিক ব্যবহার কমানোর প্রস্তাব।

চা শিল্পে বিশেষ ভাবনা রাজ্য বাজেটে (ছবি-- এআই)
চা শিল্পে বিশেষ ভাবনা রাজ্য বাজেটে (ছবি– এআই)

কলকাতা: উত্তরবঙ্গের চা শিল্প ও শ্রমিকদের জন্য আলাদা করে ঘোষণা করা হল নতুন সরকারের প্রথম বাজেটে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, চা শ্রমিকদের বিভিন্ন সামাজিক সুবিধের কথা মাথায় রেখে সরকারি সাহায্য তুলে দিতে পিএম চা শ্রমিক উৎসাহ যোজনা চালু করা হবে। চা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবারের জীবনযাত্রার মানের উন্নতি করাই হবে এই প্রকল্পের মূল লক্ষ্য।

কী থাকবে এই প্রকল্পে?

রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, পিএম চা শ্রমিক উৎসাহ যোজনায় বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ যেমন, সামাজিক সুরক্ষা. স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা, আবাসন, শিক্ষা সংক্রান্ত সহায়তা, দক্ষতা বৃদ্ধি, পুষ্টি বৃদ্ধির সহায়তা ও জীবিকায় বৈচিত্র আনার একটি সমম্পূর্ণ প্যাকেজ অন্তর্ভূক্ত থাকবে। এছাড়াও রাজ্য সরকার বন্ধ চা বাগানের সমস্যাগুলি সমাধান এবং এই শিল্পের সার্বিক অবস্থার সুরাহার জন্য চা শিল্পের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করবে।

টি ট্যুরিজম নীতিতে বড় বদল

ওয়েস্ট বেঙ্গল টি ট্যুরিজম পলিসিতে চা বাগানের জমির ৩০ শতাংশ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু, পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে, বাণিজ্যিক ও পর্যটন খাতে ব্যবহারের জন্য জমির পরিমাণ কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ অর্থাৎ, রাজ্যের বিগত সরকার চা বাগানের জমির বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে যা নির্দেশ-নীতি ছিল বর্তমান সরকার এ ক্ষেত্রে তার ঠিক অর্ধেকে নামিয়ে আনল ৷

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরের চাপ কমাতে নতুন ৪ বিমানবন্দরের ঘোষণা রাজ্য বাজেটে, কোন কোন জেলায় নতুন এয়ারপোর্ট?

চা বাগানের ৩০ শতাংশ জমি পর্যটনে ব্যবহার করার ঘোষণা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছিলেন জিটিএ প্রধান অনিত থাপা। অনিত স্পষ্টত জানিয়ে দেন, পর্যটনের নামে চা উৎপাদনে ব্যাঘাত ঘটানো মেনে নেবে না পাহাড়বাসী। মমতার ঘোষণার আগে এই সীমা ১৫ শতাংশ (বা সর্বোচ্চ ১৫০ একর) নির্দিষ্ট করা ছিল। এই নীতি মূলত চা-পর্যটন (Tea Tourism), হোম-স্টে, হোটেল, এবং অন্যান্য সহযোগী শিল্পের বিকাশের জন্য আনা হয়েছিল।

বঙ্গের নতুন সরকার তার প্রথম পূর্ণাঙ্গ বাজেটে চা শ্রমিকদের উন্নয়ন ও বন্ধ চা-বাগান পুনরায় চালুর জন্য কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনার’ আওতায় প্রায় ৩১৪ কোটি টাকা ব্যয়ের রূপরেখা ঘোষণা করেছে। এছাড়াও, চা-শিল্পের আধুনিকীকরণ এবং উত্তরবঙ্গে পর্যটন ও বাণিজ্যের প্রসারের লক্ষ্যে বিশেষ প্যাকেজের প্রস্তাব পেশ করা হয়েছে এই বাজেটে।

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/কলকাতা/

West Bengal Budget 2026 on Tea Industry: চা শিল্পে বিশেষ ভাবনা রাজ্য বাজেটে, চালু হচ্ছে চা শ্রমিক যোজনা! টি ট্যুরিজম নীতিতে বড় বদল

Previous post

South 24 Parganas News: বাঘের ডেরায় গিয়েও অক্ষত ৪৯ দল, সুন্দরবনে এবার মধু সংগ্রহে বিরাট রেকর্ড! বাম্পার দাম পেয়ে দেদার মিষ্টি মুখ

Next post

আশাকর্মীদের পারিশ্রমিক বাড়ল ৫০০০ টাকা…! অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যও সুখবর, কত বাড়ল প্যারা টিচারদের পারিশ্রমিক? বিরাট ঘোষণা বাজেটে

Post Comment

You May Have Missed