West Bengal Budget 2026: শিক্ষিত বেকারদের জন্য ৩০০০ টাকা পর্যন্ত ভাতা, কারা পাবেন, কী কী শর্ত? বড় ঘোষণা বাজেটে
Last Updated:
West Bengal Budget 2026: যুব শক্তি প্রকল্পে বরাদ্দ ঘোষণা, চাকরির পরীক্ষার জন্য এককালীন টাকা দেওয়-সহ একাধিক বিষয় নিয়ে বাজেটে প্রত্যাশা ছিল।
কলকাতা: বাজেটে বেকার যুবকদের প্রত্যাশা ছিল অনেক। যুব শক্তি প্রকল্পে বরাদ্দ ঘোষণা, চাকরির পরীক্ষার জন্য এককালীন টাকা দেওয়-সহ একাধিক বিষয় নিয়ে বাজেটে প্রত্যাশা ছিল। প্রত্যাশাপূরণের জন্য বড় ঘোষণা করা হল বাজেটে।
বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর ২০২৬ থেকে ‘ভরসা কর্মসূচি’ চালু করা হবে। এই স্কিমে গ্রাজুয়েট বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা, অন্যদের মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় মাসে ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে।
ক্ষমতায় আসলে বেকারদের প্রচুর কর্মসংস্থান দেওয়া হবে, পরীক্ষার বসার জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে এমনই আশ্বাস দিয়েছিল বিজেপি। বেকারদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ছিল যুব শক্তি ভরসা কার্ড, যার মাধ্যমে মাসে ৩০০০ টাকা করে দেওয়ার কথা ছিল। ক্ষমতায় এসে যুব শক্তি প্রকল্পের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই, এবার বাজেটে সেই ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্প ঘোষণার ফলে বেকাররা খুশি হবেন বলেই মনে করা হচ্ছে।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনাখরচের কোচিং সেন্টার চালু হবে। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার। সেই সঙ্গে সরকারি ও সরকারপোষিত কলেজের ছাত্র-ছাত্রীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এজন্য আমি ৩০ কোটি টাকার অর্থ-বরাদ্দের প্রস্তাব করছি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 22, 2026 12:21 PM IST




Post Comment