সরকারি চাকরি দেওয়ার নামে ‘প্রতারণা’, অভিষেকের PA-র বিরুদ্ধে নতুন FIR, কোথায় সুমিত রায় ?
কলকাতা: সরকারি চাকরি দেওয়ার নামে ‘প্রতারণা’, অভিষেকের PA সুমিত রায়ের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করা হয়েছে। FIR-এ নাম রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা সহ আরও ১জনের।
অভিষেকের PA-র বিরুদ্ধে আগেই লুক আউট সার্কুলার জারি করা হয়। গ্রেফতারি পরোয়ানা জারির পরেই লুক আউট নোটিস জারি করা হয়েছে। যদিও জমি জালিয়াতি মামলায় এখনও খোঁজ নেই সুমিত রায়ের। দেশ ছেড়ে পালানো আটকাতে আগেই CID-র লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। বন্দর, এয়ারপোর্ট-সব জায়গায় লুক আউট নোটিস পাঠায় CID. জমি-জালিয়াতিকাণ্ডে পুলিশের স্ক্য়ানারে রয়েছে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। গত ১৩ জুন সুমিত রায়ের খোঁজে অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে যায় শালবনি থানার পুলিশ।
জমি-জালিয়াতিকাণ্ডে পুলিশের স্ক্য়ানারে রয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। ২০২২ সালে বিনয় মিশ্রকে পলাতক ঘোষণা করেছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। যিনি রাজনৈতিক মহলে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। পরপর অভিযোগ, তদন্তের জন্য় একের পর এক CID-র নোটিস, ভবানীভবনে হাজিরা। CGO কমপ্লেক্সে ED-র মুখোমুখি। ১১ ঘন্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, একদিকে দল ভাঙানোর খেলা, আরেক দিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে, মাথানত না করে, তাঁদের কীভাবে দমানো যায়, তাঁদের ধমকানো যায়, তাঁদের চমকানো যায়, তাঁদের কীভাবে ঘুরিয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায়, সেই চেষ্টাই গত ১ মাস ধরে করা হয়েছে।
রাজনৈতিক বিপর্যয়ের মধ্য়েই পরপর জেরা। আইনি প্য়াঁচে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। জমি-জালিয়াতিকাণ্ডের তদন্তে, রাজ্য় পুলিশের স্ক্য়ানারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। পুলিশ সূত্র থেকে যেটা জানা গিয়েছে, যে, বেশ কয়েকবার তাঁকে নোটিস করা হয়। কিন্তু কোনও জবাব আসেনি। এই মর্মে তাঁরা গতকাল আদালতের দ্বারস্থ হন।
সুমিত রায়ের খোঁজে শুক্রবার গভীর রাতে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে যায় শালবনি থানার পুলিশ। রাত ২ টো থেকে সকাল ৬টা, প্রায় ৪ ঘণ্টা বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তাঁদের। শনিবার সকাল ৬টা নাগাদ, তালা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে পুলিশ। প্রায় দেড়ঘণ্টা সেখানে তল্লাশি চালিয়েও, খোঁজ মেলেনি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের।
সরকারি আইনজীবি সৈয়দ নাজিম হাবিব বলেন, যে মামলায় শালবনিতে সুজয় হাজরা ট্র্য়াক হয়েছিল, PC-তে (পুলিশ হেফাজত) ছিল, আজকে প্রোডাকশন হয়েছে, সেই কেসেতেই সুজয় হাজরার স্টেটমেন্ট অনুযায়ী এবং অন্য়ান্য় আরও ইনভলভমেন্ট অনুযায়ী, সুমিত রায় বলে একজনের ইনভলভমেন্ট পাওয়া গেছে। সেই সুমিত রায়কে গ্রেফতার করতে গেছিল। IO-র আবেদনের ভিত্তিতে কোর্টে সুমিত রায়ের বিরুদ্ধে অ্য়ারেস্ট ওয়ারেন্ট ইস্য়ু হয়েছে।
PM Modi: হাজার হাজার মানুষের সঙ্গে রেড রোডে যোগাভ্যাসে প্রধানমন্ত্রী | Yoga Day | ABP Ananda



Post Comment