পার্ক সার্কাসের সুরাবর্দী অ্যাভিনিউয়ের নামবদল, নয়া নাম গোপাল মুখার্জী রোড

পার্ক সার্কাসের সুরাবর্দী অ্যাভিনিউয়ের নামবদল, নয়া নাম গোপাল মুখার্জী রোড

কলকাতা: পশ্চিমবঙ্গ দিবসে কলকাতার সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদল হল। পার্ক সার্কাস এলাকার সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদল করল কলকাতা পুরসভা। সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদলে করা হল গোপাল মুখার্জি রোড। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ জানিয়ে বিশেষ পোস্ট রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। (Suhrawardy Avenue Name Change)

রবিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন শুভেন্দু। তিনি লেখেন, ‘গতকাল পশ্চিমবঙ্গ দিবসের শুভক্ষণে সোহরাওয়ার্দী এভিনিউয়ের নাম পরিবর্তন করে স্বর্গীয় গোপাল মুখার্জীর নামে ‘গোপাল মুখার্জী রোড’ নামকরণ করার জন্য কলকাতা পুরসভার গৃহীত ঐতিহাসিক সিদ্ধান্তকে আন্তরিক ভাবে সাধুবাদ জানাই। এটি শুধুমাত্র নাম পরিবর্তন নয়, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংশোধন’।

বিজেপি নেতা বিমলশঙ্কর নন্দ বলেন, “অসাধারণ সিদ্ধান্ত। গোপাল মুখার্জী একসময় হিন্দুদের বাঁচিয়েছিলেন ভয়ঙ্কর, প্রায় বিপর্যয়ের হাত থেকে। গোপাল মুখার্জীর নামেই এই রাস্তার নামকরণ হওয়া উচিত ছিল। সরকারকে ধন্যবাদ এই রাস্তার নয়া নামকরণের জন্য।”

Post Comment

You May Have Missed