৩০০-র অধিক স্ট্রাইক রেটে ৯৪ রান, সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে সিরিজ় জয় ভারত ‘এ’-র
দাম্বুলা: এক সময় ফাইনালে পৌঁছনো নিয়েই সংশয় ছিল। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে পৌঁছছিল ভারতীয় ‘এ’ দল এবং সেই ফাইনালে ব্যাট হাতে ঝড় তুলে ভারতীয় ‘এ’ দলকে জেতাল বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
এদিন প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ‘এ’-র বিরুদ্ধে (IND A vs SL A) ভারতীয় দল ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ৩৭৭ রান তোলে। ভারতের এই বিরাট রান তোলার নেপথ্যে বৈভবের তাণ্ডব। মাত্র ১১ বলে লিস্ট এ ক্রিকেটের দ্রুততম অর্ধশতরান হাঁকায় সে। তার ইনিংস থামে শতরানের দোরগোড়ায়। বৈভবের ২৯ বলে এই ৯৪ রানের ইনিংসে ভর করেই ভারত বিরাট রান তোলে। এছাড়া তিলক বর্মাও অর্ধশতরান হাঁকান। জবাবে যশ ঠাকুর এবং বিপরাজ নিগমের তিনটি উইকেট এবং অনুকূল রায়ের দুই উইকেটের সুবাদে শ্রীলঙ্কা ৩১১ রানেই অল আউট হয়ে যায়। ৬৬ রানে ম্য়াচ ও সিরিজ় জেতে ভারত ‘এ’।
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?



Post Comment