Agriculture News: বৃষ্টির জেরে কৃষিক্ষেত্রে জোড়া ধাক্কা! ভুট্টা ও ধান চাষে ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় উত্তর দিনাজপুরের চাষিরা

Agriculture News: বৃষ্টির জেরে কৃষিক্ষেত্রে জোড়া ধাক্কা! ভুট্টা ও ধান চাষে ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় উত্তর দিনাজপুরের চাষিরা

Last Updated:

North Dinajpur Agriculture News: এক ভুট্টা চাষি বলেন, প্রায় ৪০ হাজার টাকা খরচ করে চাষ করেছেন। কিন্তু উৎপাদিত ফসল বিক্রি করে অর্ধেক টাকাও মিলবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

বৃষ্টির জেরে ক্ষতির মুখে ভুট্টা ও ধান চাষ | ফাইল ছবি
বৃষ্টির জেরে ক্ষতির মুখে ভুট্টা ও ধান চাষ | ফাইল ছবি

রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুর জেলায় ধাপে ধাপে ঝড়বৃষ্টি হয়েই চলেছে। মঙ্গলবার থেকে জেলার বিস্তীর্ণ অঞ্চলে ঝড়বৃষ্টি শুরু হয়। আগামী ১৭ মে অবধি বর্ষণের পূর্বাভাস রয়েছে। আর তাতেই দুশ্চিন্তায় পড়েছেন জেলার বহু ধান ও ভুট্টা চাষি।

ধাপে ধাপে ঝড়বৃষ্টির কারণে জেলার আনারস, পাট ও চা চাষে ইতিবাচক প্রভাব পড়ছে। তবে ভুট্টা এবং নীচু জমির ধান চাষে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টির জেরে নীচু এলাকার কৃষিজমিতে জল দাঁড়িয়ে গেলে চাষে ব্যাপক ক্ষতি হতে পারে আশঙ্কা করছেন অনেকে।

এই বিষয়ে রায়গঞ্জের বিভিন্ন এলাকার চাষিরা বলেন, চাষবাসের ক্ষেত্রে দফায় দফায় বৃষ্টির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। ফরেস্ট মোড় এলাকার এক কৃষক বলেন, এই মরশুমের ধান কেটে তোলার সময় এসে গিয়েছে। কিন্তু টানা বৃষ্টির কারণে জমিতে নেমে ধান কাটা যাচ্ছে না। এভাবে আর কিছুদিন বৃষ্টি হলে ধান নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিশেষত নীচু জমির ক্ষেত্রে এই ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি।

ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন সোহারই মণিপাড়ার এক ভুট্টা চাষিও। তিনি জানান, প্রায় ৪০ হাজার টাকা খরচ করে ভুট্টা চাষ করেছেন। কিন্তু লাগাতার বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। উৎপাদিত ফসল বিক্রি করে খরচের অর্ধেক টাকাও উঠবে কিনা সেই নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Agriculture News: বৃষ্টির জেরে কৃষিক্ষেত্রে জোড়া ধাক্কা! ভুট্টা ও ধান চাষে ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় উত্তর দিনাজপুরের চাষিরা

Post Comment

You May Have Missed