Green Firecracker: অন্যের ভুলে দুর্নামের দিন শেষ! বেআইনি বাজি বন্ধে সরকারি পদক্ষেপে স্বস্তি, ঘুরে দাঁড়াচ্ছে কুটির শিল্প, সঙ্গে লক্ষ্মীলাভ
Last Updated:
Green Firecracker: অবৈধ ও লাইসেন্সহীন কারখানায় ঘন ঘন দুর্ঘটনা এবং সেই অপবাদের খেসারত দিতে হত বৈধ ব্যবসায়ীদের! সুপ্রিম কোর্ট, NEERI’র নিয়ম মেনে বাগনানে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব গ্রিন বাজি। সরকারের প্রশাসনিক কড়াকড়িতে নতুন আশা দেখছেন কুটির শিল্পীরা।
হাওড়া, রাকেশ মাইতি: অবৈধ বাজি বন্ধে প্রশাসনিক পদক্ষেপ, আশার আলো দেখছেন বৈধ ক্ষুদ্র প্রস্তুতকারকরা। উৎসবের মরসুমে অবৈধ ও লাইসেন্সহীন বাজি তৈরি এবং বিক্রি বন্ধে সরকারের কড়া পদক্ষেপে আশার আলো দেখছেন রাজ্যের বৈধ ক্ষুদ্র বাজি প্রস্তুতকারকরা। সুপ্রিম কোর্ট এবং নেরির নির্দেশিকা মেনে পরিবেশবান্ধব গ্রিন বাজি তৈরি করে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা।
হাওড়ার বাগনানের আগুনসি এলাকার লাইসেন্সপ্রাপ্ত কারখানাগুলিতে নিয়ম মেনেই বাজি তৈরি করা হচ্ছে। অগ্নিনির্বাপক ব্যবস্থা, লাইট বা ধূমপান মুক্ত পরিবেশ বজায় রেখে ও অতিরিক্ত ফার্স্ট এইড পাম্প রেখে সেখানে কাজ চালানে হয়। তবে প্রতিকূল আবহাওয়া ও নিম্নচাপের কারণে কিছুটা বিক্রি ক্ষতিগ্রস্ত হলেও গুণমান বজায় রেখে ক্রেতাদের বাজি দিতে প্রস্তুত তারা।
Post Comment