ঝড়ঝাপটা কাটিয়ে জীবনের নতুন অধ্যায়ে, মা হচ্ছেন ৪০ ছুঁইছুঁই নায়িকা?
মুম্বই: পেশার জগতে যেমন সাফল্য পেয়েছেন, তেমনই ঝড়ঝাপটা পোহাতে হয়েছে ব্যক্তিগত জীবনে। তবে এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তিনি অন্তঃসত্ত্বা বলে জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নায়িকার একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে, যেখানে শরীর সচেতন সামান্থার স্ফীতোদর স্পষ্ট। আর তাতেই জল্পনা তুঙ্গে। এখনও পর্যন্ত নায়িকা বা তাঁর স্বামী, পরিচালক রাজ নিদিমোরু এ নিয়ে কোনও বিবৃতি দেননি। (Samantha Ruth Prabhu)
এই মুহূর্তে নিজের ছবি ‘Maa Inti Bangaaram’-এর সাফল্য উদযাপন করছেন সামান্থা। তবে নায়িকার জীবনে আরও একটি সুখবর রয়েছে বলে খবর। বিনোদন জগৎ সূত্রে খবর, সামান্থা অন্তঃসত্ত্বা। তাঁর গর্ভাবস্থা এই মুহূর্তে প্রথম ত্রৈমাসিকে রয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসে মা হবেন নায়িকা। তাই আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাতে চাইছেন তিনি। বিশেষ করে স্বামীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। ভিড় থেকে দূরে রাখছিলেন স্ত্রীকে। (Samantha Ruth Prabhu Pregnancy Reports)
Samantha who is expecting her first child with husband Raj Nidimoru was today spotted with baby bump.#samantha #MaaIntiBangaaram pic.twitter.com/CZUdaQauXi
— telugucinema.com (@thetelugucinema) June 20, 2026
জল্পনা আরও উস্কে দিয়েছে একটি ভিডিও। সম্প্রতি ‘Maa Inti Bangaaram’ ছবির সাফল্য উদযাপন করেন সামান্থা। হালকা নীল রংয়ের টি-শার্ট পরে বেরিয়ে আসেন তিনি, যাতে তাঁর স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছিলেন। ওই গোটা পর্বে সামান্থাকে আগলে রাখছিলেন স্বামী রাজ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সামান্থার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল তাঁরা। তিনিও খবরে সিলমোহর দিয়েছেন। জানিয়েছেন, আগামী ডিসেম্বরে সন্তান প্রসব করবেন সামান্থা।
আরও পড়ুন: সারাদিন উপোস, ফ্রুটি গলায় ঢালতেই অসুস্থ যুবক, শেষ পর্যন্ত প্রাণটাই চলে গেল
নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর পরিচালক-প্রযোজক রাজের সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। এর কিছু দিনের মধ্যেই, গত বছর ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। কোনও রকম জাঁকজমক ছাড়া, কোয়েমবত্তূরে ‘Isha Yoga Centrer’-এর লিঙ্গ ভৈরবী দেবী মন্দিরে চারহাত এক হয় তাঁদের। রাজ এবং সামান্থা ছাড়া পরিবারের হাতেগোনা কিছু সদস্যই তাঁদের বিয়েতে হাজির ছিলেন। এবার নায়িকার মা হওয়ার খবর সামনে এল।
৩৯ বছর বয়সি সামান্থা সংসার এবং নিজের কাজ দক্ষ হাতেই সামলে আসছেন বরাবর। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘Maa Inti Bangaaram’, যা বক্স অফিসে বাজিমাত করেছে প্রথম দিনেই। ছবিটি পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি। ছবিতে সামান্থার সঙ্গে রয়েছেন গুলশন দেবাইয়া, দিগন্ত মনচলে। তবে তাঁদের সংসারে তৃতীয় ব্যক্তি আসা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি সামান্থা এবং রাজ।
Bikram Chatterjee: নিরুপায় হয়ে অনেক কিছু মেনে নিতে বাধ্য হচ্ছিলাম, যাঁরা বিরোধিতা করতেন, কাজ চলে যেত: বিক্রম



Post Comment