মিষ্টি রাজনীতিতে এবার ‘ডিম সন্দেশ’? জামাইষষ্ঠীর বাজারে জামাইদের ‘এগ-থেরাপি’ শাশুড়িদের

মিষ্টি রাজনীতিতে এবার ‘ডিম সন্দেশ’? জামাইষষ্ঠীর বাজারে জামাইদের ‘এগ-থেরাপি’ শাশুড়িদের

Last Updated:

Egg Sweet: ডিম এবার জামাইষষ্ঠীর বাজারেও! মাছ-মাংস ছেড়ে সেই ডিমের দিকেই তাকিয়ে কিনা জামাইরা? হলটা কী?

মিষ্টি রাজনীতিতে এবার 'ডিম সন্দেশ'?
মিষ্টি রাজনীতিতে এবার ‘ডিম সন্দেশ’?

কলকাতা: জামাইষষ্ঠীর স্পেশাল আকর্ষণ হিসেবে বাংলার মিষ্টির দোকানে এখন ট্রেন্ডিং সম্পূর্ণ নিরামিষ ‘ডিম সন্দেশ’। হুগলির রিষড়ার ‘ফেলু মোদক’ এবং কোন্নগরের ‘কালীমাতা সুইটস’-সহ বেশ কিছু বিখ্যাত মিষ্টির দোকানে হুবহু ডিমের আকারের এই সন্দেশ তৈরি হচ্ছে, যার সাদা অংশটি ছানা এবং হলুদ অংশটি আমের পুর বা অন্যান্য উপাদানে তৈরি।

ডিমের সাদা অংশ ছানার। ভিতরে আমের পাল্প দিয়ে তৈরি কুসুম। প্রতি পিস মিষ্টি ডিমের দাম রাখা হয়েছে ২৫ টাকা। ফেলু মোদক কর্তৃপক্ষ অমিতাভ দে জানিয়েছেন, “জামাইষষ্ঠীর দু’দিন আগে থেকেই এই মিষ্টি পাওয়া যাচ্ছে। আজ জামাইষষ্ঠীর দিন পর্যন্ত দোকানে পাওয়া যাবে স্পেশাল ডিম মিষ্টি।”

যদিও বিক্রেতাদের দাবি, “রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। ডিমের আদলে মিষ্টি বহু পুরনো। আগেও হয়েছে। ইলিশ মাছের পেটির শেপেও তো মিষ্টি হয়। এবার সেই পুরনো ঐতিহ্যকেই ফিরিয়ে আনলাম। মানুষ মিষ্টি ডিম খেলে তো আমাদেরই লাভ।”

জামাইষষ্ঠীর বাজারে এবার হিট ‘পাতুরি সন্দেশ’ও। জামাইষষ্ঠী মানেই জামাই আদরে ভরপুর ভোজ আর মিষ্টিমুখ। আর সেই উৎসবের আবহে এবার জেলার মিষ্টির বাজারে নতুন সংযোজন ‘পাতুরি সন্দেশ’। হাবরার এক মিষ্টির দোকানে তৈরি হওয়া এই অভিনব মিষ্টি ইতিমধ্যেই ক্রেতাদের নজর কেড়েছে। ভেটকি বা চিংড়ি পাতুরির স্বাদে বাঙালি পরিচিত হলেও, কলাপাতায় মোড়ানো মিষ্টির এমন অভিনব রূপ আগে দেখা যায়নি বলেই দাবি ক্রেতাদের।

এবারে জামাইষষ্ঠীর বাজারে আরও একটি মিষ্টি। জেলায় পাওয়া যাচ্ছে মজাদার ‘পাতুরি সন্দেশ’। জামাইষষ্ঠী মানেই জামাই আদরে ভরপুর ভোজ আর মিষ্টিমুখ। আর সেই উৎসবের আবহে এবার জেলার মিষ্টির বাজারে নতুন সংযোজন ‘পাতুরি সন্দেশ’। হাবরার এক মিষ্টির দোকানে তৈরি হওয়া এই অভিনব মিষ্টি ইতিমধ্যেই ক্রেতাদের নজর কেড়েছে। ভেটকি বা চিংড়ি পাতুরির স্বাদে বাঙালি পরিচিত হলেও, কলাপাতায় মোড়ানো মিষ্টির এমন অভিনব রূপ আগে দেখা যায়নি বলেই দাবি ক্রেতাদের।

মাত্র ৩০ টাকায় বিক্রি হওয়া এই বিশেষ মিষ্টির স্বাদ জামাইদের মুখে তুলতে তাই চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল শ্বশুরবাড়ির প্রতিনিধিদের। ব্যবসায়ীদের দাবি, সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তৈরি করা হচ্ছে পাতুরি সন্দেশ। প্রথমে দুধ জ্বাল দিয়ে সর সংগ্রহ করে তা শুকিয়ে নেওয়া হয়। এরপর ছানার বিশেষ স্তরের মধ্যে রসগোল্লার পুর ভরে তার উপর আবার সরের স্তর বসানো হয়। পরে পুরো মিষ্টিটি কলাপাতায় মুড়ে ঘিয়ে ভাজা হয়। কলাপাতার সুগন্ধ মিষ্টির সঙ্গে মিশে এক অনন্য স্বাদ তৈরি করছে, যা ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

মিষ্টি রাজনীতিতে এবার ‘ডিম সন্দেশ’? জামাইষষ্ঠীর বাজারে জামাইদের ‘এগ-থেরাপি’ শাশুড়িদের

Previous post

Birbhum News: মস্কোয় আবার রবীন্দ্রনাথ ম্যাজিক, বিশ্বভারতী থেকে রাশিয়া পাড়ি দিচ্ছে কবিগুরুর ৫১ দুর্লভ ছবি! আগামী সপ্তাহ থেকেই শুরু

Next post

East Bardhaman News: দুই জেলার দূরত্ব কমবে এক নিমেষে, বহু প্রতীক্ষিত সেতু প্রকল্পে প্রচুর টাকা বরাদ্দ! রাজ্যপালের ঘোষণায় বাঁধভাঙা উল্লাস

Post Comment

You May Have Missed