জেলাশাসক এবং এসপি দৌড়াচ্ছেন রাস্তায়, যোগ দিবস উপলক্ষ্যে সচেতনতার বার্তা বাঁকুড়া প্রশাসনের

জেলাশাসক এবং এসপি দৌড়াচ্ছেন রাস্তায়, যোগ দিবস উপলক্ষ্যে সচেতনতার বার্তা বাঁকুড়া প্রশাসনের

Last Updated:

Bankura News: যোগ দিবস উপলক্ষ্যে এবার জেলায় জেলায় বিশেষ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। জেলা প্রশাসনের তরফ থেকে বাড়ানো হচ্ছে মানুষের সচেনতনা। বাঁকুড়ায় দেখা গেল অনন্য উদ্যোগ।

+

News18

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: সকাল সকাল জেলাশাসক আর সদ্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপারকে একসঙ্গে রাস্তায় দৌড়তে দেখে কিছুটা অবাকই হয়ে যান বাঁকুড়াবাসী। অনেকেই ভাবতে শুরু করেন, হঠাৎ প্রশাসনের শীর্ষ দুই আধিকারিক কেন কাকভোরে রাস্তায় নেমেছেন! পরে জানা যায়, আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ জীবনের বার্তা ছড়িয়ে দিতেই প্রশাসনের এই বিশেষ ব্যতিক্রমী উদ্যোগ।

সুস্থ জীবনযাপন, শরীরচর্চা এবং যোগাভ্যাসের গুরুত্ব ঘরে ঘরে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি ‘রান ফর যোগা’। এরই অঙ্গ হিসেবে শুক্রবার সমগ্র রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই বিশেষ ম্যারাথন ও দৌড় কর্মসূচির আয়োজন করা হয়। সকালের এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি হয়।

এদিনের বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক এবং নবনিযুক্ত পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রান্ত ঘুরে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে এই সচেতনতা পদযাত্রাটি শেষ হয় স্থানীয় সার্কিট হাউস এলাকায়। প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি শহরের বহু সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই দৌড়ে শামিল হন।

বাঁকুড়ার জেলাশাসক জানান, রাজ্য সরকারের তরফ থেকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দুই সপ্তাহব্যাপী একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই বাঁকুড়া শহরে এই দুই কিলোমিটার ব্যাপী রানের আয়োজন করা হয় এবং এতে সাধারণ মানুষের কাছ থেকে অত্যন্ত ভালো সাড়া মিলেছে। যোগ দিবসের প্রাক্কালে এই অভিনব দৌড়ের মাধ্যমে মূলত সুস্থ ও রোগমুক্ত সমাজের বার্তাই দিতে চেয়েছে জেলা প্রশাসন।

Previous post

Abhishek Banerjee: খরচের তোয়াক্কা না করেই চাটার্ড বিমানে দিল্লি যাত্রা! অভিষেকের যাতায়াতে কত খরচ হল জানেন? বিতর্কের ঝড়ের মাঝেই এল হিসাব

Next post

Smart Border | সীমান্ত সুরক্ষায় এবার Amit Shah-র ‘স্মার্ট বর্ডার’ মাস্টারস্ট্রোক | Bangla News

Post Comment

You May Have Missed