Saokat Molla: আরও বিপাকে শওকত মোল্লা, এবার তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের

Saokat Molla: আরও বিপাকে শওকত মোল্লা, এবার তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের

Last Updated:

Saokat Molla: আরও বিপাকে শওকাত মোল্লা। এবার তার বিরুদ্ধে দায়ের হল ধর্ষণের অভিযোগ। এক মহিলা জীবনতলা থানায় এই অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ সূত্রে খবর।

+

শওকত মোল্লা

ক্যানিং, নবাব মল্লিক: আরও বিপাকে শওকত মোল্লা। এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল ধর্ষণের অভিযোগ। এক মহিলা জীবনতলা থানায় এই অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ সূত্রে খবর।ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে সম্প্রতি গ্রেফতার হয়েছেন শওকত। তাঁকে গ্রেফতার করেছে এনআইএ। এ বার ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ায় আরও বিপাকে তৃণমূল নেতা। অভিযোগপত্রে ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, ঘটনাটি ২০১৯ সালের মার্চ মাসের।

মহিলার গুরুতর অভিযোগ, তাঁর পাঁচ বছরের সন্তানকে আটকে রেখে শওকত এবং তাঁর তিন ঘনিষ্ঠ মিলে তাঁকে দিনের পর দিন তাকে অত্যাচার করেছে। ওই তিন জনের মধ্যে এক জন শওকতের গাড়ির চালক, অন্যজন সেই গাড়ির চালকের দাদা। চতুর্থ অভিযুক্ত মূল ষড়যন্ত্রী বলে মহিলার অভিযোগ। পুলিশের কাছে মহিলার অভিযোগ, তাঁর ছেলেকে তুলে নিয়ে গিয়েছিল কয়েক জন সমাজবিরোধী। সন্তানকে ফিরে পেতেই তিনি অভিযুক্তদের এক জনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তার পর থেকেই শুরু হয় অত্যাচার।

আরও পড়ুনঃ ‘টাকার খেলা চলবে না’, তারাপীঠ মন্দিরে আর্থিক তছরুপের অভিযোগ, কমিটি গড়ে তদন্ত শুরু প্রশাসনের

অভিযোগকারির বক্তব্য, তাঁকে নিজের ডেরায় নিয়ে প্রথমে ধর্ষণ ও মারধর করেছিলেন শওকতের গাড়িচালকের দাদা। তাঁকে বলা হয়েছিল, যখনই ডাকা হবে, তখন চলে আসতে হবে। নইলে ছেলেকে তিনি পাবেন না। অভিযোগপত্রে মহিলা জানান, ধর্ষণের সময়ের ছবি-ভিডিও তুলেও রেখেছিলেন ওই অভিযুক্ত, তা দেখিয়ে দিনের পর দিন তাঁকে ব্ল্যাকমেল করা হয়েছে। কথামতো না চললে সেই ছবি ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হত তাঁকে। লোকলজ্জার ভয়ে এতদিন তিনি এই ঘটনার কথা কোথাও জানাতে পারেননি। অভিযোগ দায়ের হওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Comment

You May Have Missed