Narendra Modi: আজ দু’দিনের সফরে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কী কী কর্মসূচি রয়েছে?
Last Updated:
Narendra Modi: আজ ২ দিনের সফরে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী। ওড়িশায় কর্মসূচি শেষ করে কলাইকুন্ডা যাবেন। সেখান থেকে থেকে হেলিকপ্টারে তারকেশ্বর পৌঁছবেন তিনি। কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর?
কলকাতা: ২০ ও ২১ জুন ২ দিনের বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী। ২০ জুন, অর্থাৎ আজ, ওড়িশায় কর্মসূচি শেষ করে কলাইকুন্ডা যাবেন। কলাইকুন্ডা থেকে হেলিকপ্টারে তারকেশ্বর পৌঁছবেন তিনি। কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর?
২০ জুন: তারকেশ্বরে দুপুর ৩:৩০-৫টা অনুষ্ঠানে থাকবেন মোদী। তারকেশ্বর থেকে কপ্টারে প্রধানমন্ত্রী চলে আসবেন রেস কোর্সে। সেখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী যাবেন লোক ভবনে।
২১ জুন: রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সকাল ৬টা থেকে ৭:৩০ পর্যন্ত থাকবেন যোগ দিবসের অনুষ্ঠানে। তারপরে রেড রোড থেকে লোক ভবন হয়ে গার্ডেনরিচ যাবেন মোদী। ৩টি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনটি জাহাজের নাম আইএনএস ডুনাগিরি, আইএনএস সংশোধক,আইএনএস আগ্রে। গার্ডেনরিচের অনুষ্ঠান শেষ করে মোদী ফিরবেন রেসকোর্সে। সেখান থেকে সরাসরি হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে ফিরবেন মোদী। কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ‘বাংলার সরকার স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে’। রবিবার রেড রোডে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , রাজ্যপাল এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। ক্রীড়া জগতের ১০০০ প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে যোগা দিবসের অনুষ্ঠানে। পাশাপাশি, দেশ-বিদেশের আমন্ত্রিতরাও উপস্থিত থাকবেন আগামী একুশে জুন রেড রোডে যোগা দিবসের মেগা ইভেন্টে। তার আগে সাজ সাজ রব রেড রোড জুরে।
বৃহস্পতিবার শুভেন্দু বলেছিলেন, ‘আজকে যোগ দিবস সারা পৃথিবীতে সময়পযোগী কার্যক্রম হিসাবে ১৭৫টি দেশ যোগাকে গ্রহণ করেছে। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে গর্বিত যে কলকাতায় এটি অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী আসবেন, এটা গর্বের। সমস্ত উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রস্তিষ্ঠান, সব জায়গায় অংশ নেওয়ার জন্য তাঁরা সবাই মিলে এই কর্মসূচিকে সফল করার জন্য এগিয়ে এসেছেন। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত কর্মসূচি পালিত হয়েছে। কলকাতার ১১ টি জায়গা, তার মধ্যে একটি বড়ো কর্মসূচি কলকাতা পুরসভা এর সামনে থেকে রাইটার্স পর্যন্ত যাবে। ড্রোনের মাধ্যমে আলাদা পরিবেশ করার দ্বায়িত্ব নিয়েছে। মূল অনুষ্ঠান ২১ তারিখে। আমাদের ৩৮ হাজার নাম নথিভুক্তকরণ হয়েছে। আমরা যে এলাকাগুলো চিহ্নিত করেছি কয়েকলক্ষ যোগাতে অংশ নিতে পারবেন। বর্ষা, কাদা থাকার জন্য আমাদের রেড রোডে করতে হয়েছে। ৬.১৫-এর মধ্যে আসতে হবে। আমরা বিশ্বাস করি আমরা আন্তর্জাতিক রেকর্ড করতে পারব।’
Kolkata [Calcutta],Kolkata,West Bengal




Post Comment