থুতু ফেললেই ১০০, রাস্তায় প্রস্রাব করলে কত টাকা জরিমানা? ১ সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম, ঘোষণা মন্ত্রীর

থুতু ফেললেই ১০০, রাস্তায় প্রস্রাব করলে কত টাকা জরিমানা? ১ সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম, ঘোষণা মন্ত্রীর

Last Updated:

পশ্চিমবঙ্গের রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে এবার কড়া পদক্ষেপ করছে রাজ্য। রাস্তায় প্রস্রাব করলে, প্লাস্টিক ফেললে বা থুতু ফেললে এবার থেকে জরিমানা করা হবে বলে জানান তিনি।

কী বললেন অগ্নিমিত্রা পাল?
কী বললেন অগ্নিমিত্রা পাল?

কলকাতা: পথঘাট পরিস্কার রাখতে এবার বড় ঘোষণা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। রাস্তায় প্রস্রাব করলে, প্লাস্টিক ফেললে বা থুতু ফেললে এবার থেকে জরিমানা করা হবে বলে জানান তিনি। রাস্তায় প্রস্রাব করলে ২০০ টাকা, প্লাস্টিক ফেলল ২০০ টাকা এবং রাস্তায় থুতু ফেললে ১০০ টাকা জরিমানা। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম লাগু করা হবে বলে জানা গিয়েছে।

সেই সঙ্গে শহরের সৌন্দর্যায়নে একাধিক পরিকল্পনার কথা জানান অগ্নিমিত্রা পাল। বাজারে ভেন্ডিং মেশিন বসানো হবে, যেখানে মাল্টি পারপাস ব্যাগ পাওয়া যাবে, সাধারণ মানুষের কাছে তাঁর অনুরোধ কেউ যেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ নিয়ে যান। সেই সঙ্গে কোন পুরসভা থেকে সবথেকে বেশি অভিযোগ আসছে, সেটা খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।

শহরে এবার আসছে ডিজিটাল হোর্ডিং। পার্ক স্ট্রিটের সেন্ট জেভিয়ার্স কলেজের সামনে এবং বরদান মার্কেটে এই ডিজিটাল হোর্ডিং লাগানো হয়েছে। শনিবার, রবিবার সারা রাত সেখানে বিশ্বকাপ ফুটবল দেখানো হবে, রবিবার সকালে সেখানে নরেন্দ্র মোদির যোগ ব্যায়াম দেখানো হবে। সেই সঙ্গে সব বাস স্ট্যান্ড সোলার অপারেটিং ডিজিটাল বাস স্ট্যান্ড করা হবে বলে জানান তিনি। তিনটে রাস্তায় পার্ক স্ট্রিট, ক্যাম্যাক স্ট্রিট, থিয়েটার রোডে ডিজিটাল হোর্ডিং করা হবে।

সেই সঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতর ও একটি হেল্পলাইন নম্বর সারা বাংলা জুড়ে চালু করতে চলেছে। পুর এলাকায় যে কোনো সমস্যা নিয়ে মানুষ এখানে অভিযোগ জানাতে পারবেন- 18003450938। এখন সকাল ১০টা থেকে ৭টা পর্যন্ত এটা চালু থাকবে, খুব দ্রুত এটি ২৪ ঘন্টা খোলা থাকবে। বিশদে বলতে গিয়ে জানান, ডেঙ্গি হোক, অবৈধ বাড়ি হোক যে কোনো সমস্যা নিয়ে মানুষ অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। সৌন্দর্যায়ন নিয়ে তিনি বলেন, “বিভিন্ন রাস্তায় আমরা আঁকা শুরু করেছি। বাংলা, হিন্দি, ইংরেজি ভাষায় আমরা লিখছি, গ্রাফিটি করছি। আপনার এলাকা পরিষ্কার রাখুন”। সেই সঙ্গে দোকানের সামনে কেউ যদি পরিষ্কার না রাখেন, তবে সেই দোকানদারকে জরিমানা করা হবে বলেও জানান তিনি।

বাংলা খবর/ খবর/কলকাতা/

থুতু ফেললেই ১০০, রাস্তায় প্রস্রাব করলে কত টাকা জরিমানা? ১ সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম, ঘোষণা মন্ত্রীর

Post Comment

You May Have Missed