‘শরীর আর দিচ্ছে না’, মমতার তৃণমূল থেকে বিদায় নিলেন দিদির প্রিয় ‘বালু’

‘শরীর আর দিচ্ছে না’, মমতার তৃণমূল থেকে বিদায় নিলেন দিদির প্রিয় ‘বালু’

West Bengal

-Ritesh Ghosh

ফের বড় ধাক্কা খেল কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। দলের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই চিঠিতে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার কথা বলেছেন। প্রাক্তন এই খাদ্যমন্ত্রীর কথায়, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। ফলে তাঁর পক্ষে দলের কোনও সাংগঠনিক গুরুদায়িত্ব আন্তরিকভাবে পালন করা আর একেবারেই সম্ভবপর হচ্ছে না।

Senior TMC leaders Jyotipriya Mallick and Gautam Deb resign

রেশন কেলেঙ্কারিতে জড়িত মমতার প্রিয় বালু চিঠিতে লিখেছেন, “কতদিন বাঁচব জানি না, আর তাই কোনও পদ অযথা আঁকড়ে ধরে থাকতে চাই না।”

রেশন দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের শেষদিকে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি জামিন পান।

এবছরের বিধানসভা নির্বাচনে দলের নিচুতলায় ক্ষোভ থাকলেও হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে পুনরায় তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র প্রশংসা করে যান। তবে এবছর মমতার প্রিয় বালু পরাজিত হয়েছেন। আর তারপরই এদিন তিনি রাজনীতির ময়দান থেকেই বিদায় নিলেন।

Post Comment

You May Have Missed