North Dinajpur News: কাঁটাতারের বেড়া টপকে ভারতে প্রবেশের অভিযোগ! সীমান্ত এলাকায় পুলিশের জালে ৪, শুরু তরজা
Last Updated:
North Dinajpur News: কাঁটাতারের বেড়া টপকে এদেশে প্রবেশের অভিযোগ গ্রেফতার হয়েছেন ২ জন। তাঁদের সাহায্য করার অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরঃ সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে তৎপর রাজ্যের নতুন সরকার। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাজ্যের সকল ওপেন বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে দ্রুত জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এই আবহে কাঁটাতারের বেড়া টপকে এদেশে প্রবেশের অভিযোগ গ্রেফতার হলেন ২ জন। তাঁদের সাহায্য করার অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যাচ্ছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সম্প্রতি রাধিকাপুর সীমান্ত থেকে কয়েক কিমি দূরে ডালিমগাঁও এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে দু’জনকে কাঁটাতারের বেড়া টপকে এদেশের প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়। তাঁদের সাহায্যের অভিযোগে দক্ষিণ দিনাজপুর নিবাসী দুই আত্মীয়কেও গ্রেফতার করেছে পুলিশ।
এই বিষয়ে কালিয়াগঞ্জ থানার আইসি সুদীপ কুমার প্রধান জানান, যথাযথ নথিপত্র দেখাতে না পারায় দু’জন গ্রেফতার হয়েছেন। সেই সঙ্গেই দক্ষিণ দিনাজপুর নিবাসী সুখদেব লোহরা ও উদয়ন কর্মকার নামেও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে এই ঘটনা নিয়ে আবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অনুপ্রবেশ ইস্যুতে সরব, পাল্টা সরব হয়েছে তৃণমূল ও বিজেপি শিবির।
Uttar Dinajpur,West Bengal




Post Comment