Ayushman Bharat Card: রেশন কার্ড এই ‘২’ ধরনের হলে ‘আয়ুষ্মান’-এর সুবিধা পাবেন না, ৫ লক্ষের স্বাস্থ্যবীমা পেতে কোন ‘৩’ কার্ড থাকতেই হবে? শর্ত মিলিয়ে দেখে নিন
*স্বাস্থ্যসাথী কার্ডে পশ্চিমবঙ্গের বাইরে চিকিৎসা মিলত না। কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড থাকলে দেশের যে কোনও স্থানে চিকিৎসা পাওয়া যাবে। তবে সব ধরনের চিকিৎসাও মেলে না এই প্রকল্পে। ওপিডি পরিষেবা, শারীরিক দুর্বলতা, সাধারণ দাঁতের চিকিৎসা, আইভিএফ, কসমেটিক সার্জারির মতো চিকিৎসা এই কার্ডে পাবেন না। কেন্দ্রীয় এই প্রকল্পে ১,৯২৯ ধরনের চিকিৎসা মিলবে। তাতে রয়েছে ক্যানসারের কেমোথেরাপি, বাইপাস সার্জারি, কিডনি ডায়ালিসিস, অর্থোপেডিক, গ্যাস্ট্রোএন্ট্রোলজির জটিল ও ব্যয়বহুল চিকিৎসার সুবিধা পাওয়া যাবে আয়ুষ্মান কার্ডে।



Post Comment