রাজি হননি কঙ্গনা, জুতো ছুড়ে মেরেছিলেন পরিচালক! ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন নায়িকা

রাজি হননি কঙ্গনা, জুতো ছুড়ে মেরেছিলেন পরিচালক! ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন নায়িকা

কলকাতা: রুপোলি পর্দা থেকে শুরু করে, রাজনীতি.. সমস্ত জায়গাতেই অবাধ যাতায়াত তাঁর। একের পর এক সিনেমা করছেন তিনি, প্রযোজনা করছেন.. পাশাপাশি রাজনীতিতেও রয়েছেন তিনি। সাংসদ হিসেবে সমস্ত দায়িত্বও পালন করছেন। কিন্তু এতই কি সহজ ছিল, তাঁর এই যাত্রাপথ? কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) অভিনয় চিরকালই প্রশংসিত। কিন্তু বলিউডের প্রথম সারির এই অভিনেত্রীর নিজের জায়গা পাকা করে নেওয়ার পথটা কী এতটাই সহজ ছিল? বোধহয় না… সদ্যই এমনই একটা ঘটনার কথা শেয়ার করে নিয়েছেন, কঙ্গনা রানাউত। তিনি জানিয়েছিলেন, সিনেমার সেটে এক পরিচালক নাকি তাঁকে জুতো ছুড়ে মেরেছিলেন!

সিনেমা করতে নারাজ, কঙ্গনাকে জুতো ছুড়ে মেরেছিলেন পরিচালক!

‘গ্যাংস্টার’ (Gangstar) সিনেমার হাত ধরে, রুপোলি পর্দায় প্রবেশ কঙ্গনা রানাউতের। মাত্র ১৯ বছর বয়সে বলিউডে প্রথম সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা, সেই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন শাইনি আহুজা আর ইমরান হাসমি। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত বলেছেন, মাত্র ১৯ বছর বয়সে বলিউডে পা রেখেছিলেন তিনি। কিন্তু সেই বয়সেই, ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন কঙ্গনা। তিনি জানিয়েছেন, তিনি একটি পরিচালকের সিনেমায় কাজ করতে রাজি হননি। সেই কারণে সেই পরিচালক নাকি তাঁকে জুতো ছুড়ে মেরেছিলেন! তবে কে ছিলেন সেই পরিচালক, তা সাক্ষাৎকারে উল্লেখ করেননি কঙ্গনা। তবে এর আগেও কঙ্গনা একাধিকবার বলেছেন যে, বলিউডে তাঁকে একাধিক বিরুপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। তবে কিছুতেই দমে যাননি তিনি।

রাজনীতিতে কঙ্গনার আয়

বলি-তারকা কঙ্গনা রানাউত হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যান্য সাংসদদের মতোই কঙ্গনা রানাউত মাসিক ১ লক্ষ টাকা বেতন পান। তবে মার্চ ২০২৫-এ সাংসদদের বেতন ২৪% বেড়েছে। এর ফলে, বর্তমানে কঙ্গনা ১ লক্ষ ২৪ হাজার টাকা পান। এখানেই শেষ নয়, বলিউডের ‘ক্যুইন’ নির্বাচনী এলাকা ভাতা হিসাবে, ১ লক্ষ ২৪ হাজার টাকা ছাড়াও, প্রতি মাসে ৮৭,০০০ টাকা পান। এছাড়াও সরকারের তরফ থেকে তিনি স্টেশনারি, কর্মীদের বেতন এবং অন্যান্য অফিসের খরচের জন্য আরও অতিরিক্ত ৭৫,০০০ টাকা পান। এর পাশাপাশি, হাতখরচের জন্য দৈনিক ২৫০০ টাকা পান কঙ্গনা।

আরও পড়ুন: 3 Idiots Sequel: আসছে ‘থ্রি ইডিয়েটস’-এর সিক্যুয়াল, কোনদিকে এগোবে ব়্যাঞ্চো, ফারহান আর রাজুর জীবন? বড় ইঙ্গিত পরিচালকের

 

Post Comment

You May Have Missed