করোনাকালে আর্থিক তছরুপ, শিল্পীরা কাজ পেলেই দিতে হত কমিশন! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ

করোনাকালে আর্থিক তছরুপ, শিল্পীরা কাজ পেলেই দিতে হত কমিশন! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ

কলকাতা: তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ..তোলাবাজি এবং শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয়েছে, ‘বিশ্বাস ব্রাদার্স’-দের একজনকে। স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। আজ আদালতে তাঁকে তুলে, বিস্ফোরক অভিযোগ করা হল পুলিশের তরফ থেকে। অভিযোগ করা হয়েছে, টলিউডে চলত, ‘স্বরূপ-সিস্টেম’। দাও কমিশন, পাও কাজ, এই পদ্ধতিতেই নাকি কাজ হত সেখানে! টালিগঞ্জে কাজ করতে হলে নাকি, টাকা দিতে হত স্বরূপ বিশ্বাসকে, এমনটাই অভিযোগ উঠেছে। স্বরূপকে টাকা দিয়ে স্টুডিওপাড়ায় কাজের সুযোগ পেতেন কলাকুশলীরা। কারা কাজ করবেন, কলাকুশলীদের তালিকা পাঠাতে হত স্বরূপকে, এরপরেই চলত টাকা লেনদেনের কারবার!

স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ

আজ পুলিশের তরফ থেকে আদালতে জানানো হয়, কাজ পিছু ৫ শতাংশ করে কমিশন দিতে হত স্বরূপ বিশ্বাসকে। এখানেই শেষ নয়, ফেডারেশনের কোভিড তহবিলের টাকাও তছরুপেরও অভিযোগ উঠেছে স্বরূপের বিরুদ্ধে! সরকারি আইনজীবী জানিয়েছেন, করোনা-কালে ১ কোটি ৭৫ লক্ষ টাকা তুলেছিল ফেডারেশন। কিন্তু সেই টাকার কোনও হিসেব নেই। ৭৫ লক্ষ টাকার কোনও হিসেব মেলেনি, কোর্টে দাবি সরকারি আইনজীবীর। এইরকমই, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ পরিচালকদের, কোর্টে জানাল পুলিশ। এর আগে, স্বরূপকে জিজ্ঞাসাবাদের পরে, ফেডারেশনের ৪ সদস্য়কে থানায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার স্বরূপ বিশ্বাসের মামলা কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

টলিউডের হাল ফেরাতে নতুন কমিটি

অন্যদিকে, সরকারের তরফ থেকে অ্যাডভাইজারি জারি করা হয়েছে গতকাল। ১৯ জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হল, রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের তরফ থেকে। ফেডারেশন ও গিল্ড সহ যাবতীয় কাজ সুষ্ঠুভাবে করতেই, তৈরি হল নতুন এই কমিটি, এমনটাই জানানো হয়েছে সরকারের তরফে। কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিব শান্তনু বসু। নতুন কমিটিতে রয়েছেন তথ্য সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন। এছাড়াও এই  কমিটিতে থাকছেন, রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly), পাপিয়া অধিকারী (Papia Adhikari), হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এছাড়াও থাকছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। উল্লেখ্য যে, তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। এছাড়াও থাকছেন, দেব (Dev)। যিনি আপাতত তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদান করেছেন। এছাড়াও ওই কমিটিতে থাকছেন, যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)। পরিচালকদের মধ্যে থাকছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় ও অন্যান্যরা। গতকাল রুদ্রনীল সহ একাধিক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই অ্যাডভাইজারি শেয়ার করে নিয়েছেন।

আরও পড়ুন: Tollywood News: টলিউডের হাল ফেরাতে নতুন কমিটি গঠন করল সরকার, থাকছেন দেব, রুদ্রনীল, হিরণ, রূপা!

 

Post Comment

You May Have Missed