এবার কি পরিবারের একাংশও অভিষেককেই দোষী প্রমাণ করতে চাইছে ? কী বলছে Poll রেজাল্ট ?

এবার কি পরিবারের একাংশও অভিষেককেই দোষী প্রমাণ করতে চাইছে ? কী বলছে Poll রেজাল্ট ?

কলকাতা : তৃণমূলের দুরবস্থার জন্য ভাইপো অভিষেককেই দায়ী করলেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। দলের পর এবার কি পরিবারের একাংশও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দোষী প্রমাণ করতে চাইছে? এই প্রশ্ন রাখা হয়েছিল @sangesuman2025-এ। তাতে যা ফলাফল উঠে আসছে তা চমকপ্রদ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, উপরোক্ত প্রশ্নে ‘হ্যাঁ’ বলেছেন ৯৫ শতাংশ মানুষ। ‘না’ বলেছেন ৩ শতাংশ এবং ‘জানি না/বলতে পারব না’ ক্যাটিগরিতে রয়েছেন ২ শতাংশ মানুষ।

তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। জুনিয়র হিসেবে সিনিয়রদের যে সম্মান দেওয়া উচিত, তা দেননি তিনি। ভাইপোর দিকে এবার আঙুল তুলেছেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। যোগ দিচ্ছেন, ২১ জুন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। বলেন, মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী ডাকলেই দিদিকে ছেড়ে চলে যাব। 

ভোটে ভরাডুবির জন্য় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কড়া সমালোচনা ! আর সেইসঙ্গে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়। বিরোধী থেকে শুরু করে দলের অভ্য়ন্তরে সবাই তো নিশানা করছেই…এবার ঘরের ভিতর থেকেও আক্রমণে বিদ্ধ হয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দলে যখন বিদ্রোহে সবকিছু ছারখার, তখন তার জন্য়ও কাকার নিশানায় ভাইপো ! অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করার পাশাপাশি শুভেন্দু অধিকারী সম্পর্কেও নিজের অনুভব স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাই। জানিয়েছেন, তিনি বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। বাবুন বলেছেন, “শুভেন্দু অধিকারী যা বলবে, তাই করব। উনি ভালবাসার মানুষ, উনি কাজের মানুষ। আর কাজ কীভাবে করতে হয়, সেটা উনি জানেন। শুভেন্দু অধিকারী ডাকলে সবার আগে আমার পারমিশন থাকবে।”

কোন কোন সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন ?

পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একইভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানের পোল সেগমেন্টে। 

পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?                  

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন। মানুষ কী ভাবছে, কী চাইছে – সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে ‘ঘণ্টাখানেক সঙ্গে  সুমন’ – অনুষ্ঠানে একটি ‘পোল সেগমেন্ট’ রাখা হয়। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। 

Previous post

Ashokenagar ONGC Project: দীর্ঘ বছর পর ফের জ্বলল অশোকনগর ONGC কেন্দ্রের আলো, কী উন্নতি হতে চলেছে? নয়া সরকারের দিকে চেয়ে এলাকাবাসী

Next post

PM Surya Ghar Yojana: সরকারের বিশেষ এই যোজনায় আপনারও বাড়ির বিদ্যুৎ বিলও হতে পারে শূন্য ! কীভাবে মিলবে সুবিধা জেনে নিন খুঁটিনাটি

Post Comment

You May Have Missed