North Dinajpur News: মারধর থেকে জোর করে মলমূত্র খাওয়ানো! রায়গঞ্জে ‘ডাইনি’ অপবাদে নারকীয় অত্যাচারের অভিযোগ, আতঙ্কে গ্রামছাড়া দম্পতি

North Dinajpur News: মারধর থেকে জোর করে মলমূত্র খাওয়ানো! রায়গঞ্জে ‘ডাইনি’ অপবাদে নারকীয় অত্যাচারের অভিযোগ, আতঙ্কে গ্রামছাড়া দম্পতি

Last Updated:

North Dinajpur News: কিছুদিন আগেও রায়গঞ্জে ‘ডাইনি’ অপবাদ দিয়ে এক বৃদ্ধার উপর নারকীয় অত্যাচারের অভিযোগ উঠেছিল। তার রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও এক ঘটনা।

রায়গঞ্জ থানার ভাটোল ফাঁড়ির ধুসমোল গ্রামে ঘটনাটি ঘটেছে
রায়গঞ্জ থানার ভাটোল ফাঁড়ির ধুসমোল গ্রামে ঘটনাটি ঘটেছে

রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ একবিংশ শতাব্দীর দুনিয়া প্রযুক্তি নির্ভর। বর্তমানে পড়াশোনা থেকে শুরু করে চাকরি, প্রায় সবক্ষেত্রেই আমূল বদল এসেছে। তবে এর মধ্যেও উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক দম্পতির উপর কুসংস্কারের কালো ছায়া নেমে এল। ‘ডাইনি’ অপবাদে তাঁদের উপর নারকীয় অত্যাচারের অভিযোগ উঠেছে।

রায়গঞ্জের ভাটোল ফাঁড়ির ধুসমোল গ্রামে ঘটনাটি ঘটেছে। এখানকার এক দম্পতিকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে মারধর এবং জোর করে মলমূত্র খাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আতঙ্কে গ্রামছাড়া বর্মন দম্পতি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী মহিলারা অসুস্থ হয়ে পড়ায় একজন ওঝা ডেকে সালিশি সভা বসানো হয়েছিল। সেখানেই বর্মন দম্পতিকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নিদান দেওয়া হয়। সেই নিদানের প্রতিবাদ জানাতেই অত্যাচার শুরু হয় বলে অভিযোগ।

নির্যাতিতার অভিযোগ, তাঁদের ৩ বিঘা জমি এবং ১০ কাঠা বসতবাড়ির জমি আছে। সেই জমি দখলের জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ষড়যন্ত্র করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান এবং এক পঞ্চায়েত সদস্যের দিকে আঙুল তুলেছেন তিনি। যদিও সেই দাবি মানেননি অভিযুক্ত পঞ্চায়েত প্রধান।

অন্যদিকে এই ঘটনায় আইনজীবীর মাধ্যমে রায়গঞ্জ জেলা আদালতে বিএনএসএসের ১৭৫(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতের নির্দেশ মতো তদন্তে নেমেছেন রায়গঞ্জ পুলিশ জেলার সুপার ডঃ সোনাওয়ানে কুলদীপ সুরেশ।

প্রসঙ্গত, এই প্রথম নয়, কয়েকদিন আগেও রায়গঞ্জে ‘ডাইনি’ অপবাদ দিয়ে এক বৃদ্ধার উপর নারকীয় অত্যাচারের অভিযোগ উঠেছিল। রায়গঞ্জ থানার অন্তর্গত বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অধীন রায়পুর সংলগ্ন কানাইপুর অঞ্চলে ঘটনাটি ঘটে। তার রেশ কাটতে না কাটতেই এক দম্পতির উপর কুসংস্কারের কালো ছায়া নেমে এল।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

North Dinajpur News: মারধর থেকে জোর করে মলমূত্র খাওয়ানো! রায়গঞ্জে ‘ডাইনি’ অপবাদে নারকীয় অত্যাচারের অভিযোগ, আতঙ্কে গ্রামছাড়া দম্পতি

Previous post

South Bengal Weather Update: তীব্র গরমের মাঝেই ঝেঁপে আসছে বৃষ্টি…! ঝড়-জলের মেগা খেলায় তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৭ জেলা, কখন জানুন

Next post

East Bardhaman News: ধান কাটার গাড়িতেই নরকযন্ত্রণা, রাস্তায় পুরু কাদা! পরিস্থিতি ভয়ঙ্কর হলেও চুপ পঞ্চায়েত, নিজেরাই পরিষ্কারে গ্রামবাসীরা

Post Comment

You May Have Missed