‘বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আশ্চর্যের কোমর জড়িয়ে ছবি তোলা যায়?’ মেসি-ম্যাজিকের পরেই ঋদ্ধির খোঁচা

‘বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আশ্চর্যের কোমর জড়িয়ে ছবি তোলা যায়?’ মেসি-ম্যাজিকের পরেই ঋদ্ধির খোঁচা

কলকাতা: ডিসেম্বর মাসে, যখন এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, তখনই সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছিলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন, যাঁদের জন্য ইতিহাসের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত রয়ে গেল কলকাতাবাসী, তাঁদের বিরুদ্ধে কী কোনও ব্যবস্থাই নেওয়া হবে না.. এই প্রশ্ন তুলেছিলেন তিনি। আর গতকাল, মেসি-ম্যাজিকের পরে, ঋদ্ধি সেন (Riddhi Sen) লিখলেন, ‘আজকে আবার লজ্জা লাগছে…’। 

মেসি-ম্যাজিকের পরে অরূপ বিশ্বাসকে খোঁচা ঋদ্ধির

তাঁকে বলা হয় বিশ্বফুটবলের সর্বকালের সেরা তারকা। বিশ্বকাপ জিতেছেন। কোপা আমেরিকা, ফাইনালিসিমা, আর্জেন্তিনার জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলের সব কোহিনূর শোভা পায় তাঁর মুকুটে। ছিল না শুধু বিশ্বকাপের হ্যাটট্রিক। সেই আক্ষেপও পূর্ণ হল বুধবার ভারতীয় সময় সাতসকালে। আর্জেন্তিনার জার্সিতে নিজের দুশোতম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন মেসি। আলজিরিয়ার বিরুদ্ধে বিধ্বংসী ছন্দে দেখা গেল তাঁকে। মেসির তিন গোলে দাপটের সঙ্গে বিশ্বকাপে অভিযান শুরু করল আর্জেন্তিনা। আলজিরিয়াকে প্রথম ম্যাচে ৩-০ গোলে উড়িয়ে দিল বিশ্বচ্যাম্পিয়নরা। আর মেসি ম্য়াজিকের পরেই, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন, ঋদ্ধি সেন। লিখলেন, ‘আজকে আবার লজ্জা লাগছে,অবাক লাগছে,লিওনেল মেসিকে শেষমেষ মাসি মেসোরা অপদস্থ করেছিল? মেসির হ্যাট্রিকের এই অবিশ্বাস্য খেলা আর ‘খেলা হবে’কে এক ভেবে ফেলা যায় ? বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আশ্চর্যকে মাঠের মধ্যে হেঁচকা মেরে টেনে নিয়ে তার কোমর জড়িয়ে ছবি তোলা যায়? যাকগে,হয়তো ইহাই তফাৎ G.O.A.T আর goat’এর ‘।

এই ঘটনার সূত্রপাত, ডিসেম্বর মাসে। কলকাতায় মেসির অনুষ্ঠানে অরূপ বিশ্বাস ও তাঁর ঘনিষ্ঠদের প্রবেশ নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়েছে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে ইতিমধ্যেই দায়ের হয়েছে একাধিক FIR। অভিযোগ, তিনি যে শুধু নিজে মাঠে ঢুকেছেন এমনটা নয়, তাঁর ঘনিষ্ঠদের ও মাঠে ঢুকিয়েছেন তিনি। মাঠে এত লোক থাকার জন্য, অস্বস্তিতে পড়েন মেসি। সময়ের অনেকটা আগেই মাঠ ছাড়েন মেসি, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও, ফুটবলের কিংবদন্তিকে দেখতেই পায়নি কলকাতাবাসী। এই ঘটনার জন্য অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত বিস্ফোরক অভিযোগ করেছেন, অরূপ বিশ্বাসের বিরুদ্ধেই। আর আজই, মেসির টিমের তরফ থেকেও ইমেল করে অভিযোগ করা হয়েছে, ‘মেসিকে বারবার জড়িয়ে ধরছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল না পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে বিধাননগর কমিশনারেটে টিম মেসির ইমেল। অন্য জায়গাতেও মেসি গিয়েছেন, শুধু নিয়ন্ত্রণ ছিল না কলকাতায়।’  আর এবার এই ঘটনায়, নাম না নিয়ে অরূপ বিশ্বাসকে কটাক্ষ করলেন ঋদ্ধি সেন। এই ঘটনার পরে, সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধি লিখেছিলেন, ‘যারা এই ঘটনার জন্য দায়ী তাদের কী হবে? তাদের বিরুদ্ধে ঠিক কি পদক্ষেপ নেওয়া হবে?’

আরও পড়ুন: Rahul Banerjee Death: অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তভার নেবে CID, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

 

Previous post

গিল ও ঈশান কিষাণের দুরন্ত শতরান, রশিদ, খারোটির ভাল বোলিং সত্ত্বেও ৪০০-র বেশি রান তুলল ভারত

Next post

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ করতে দিতে হবে টাকা! হঠাৎ সাবস্ক্রিপশন চালু করল মেটা, কিন্তু কেন

Post Comment

You May Have Missed