Indian Railways: চলন্ত ট্রেনের কামরায় শুরু প্রচণ্ড ব্যথা, ছুটে এসে সাহায্যের হাত রেলকর্মীর! ভারতীয়ে রেলের নজির
Last Updated:
Indian Railways: অবধ অসম এক্সপ্রেসে প্রসববেদনা, ট্রেনেই সন্তানের জন্ম দিলেন নতুন মা। তৎপর রেলকর্মীদের প্রশংসা…
কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আবারও যাত্রী পরিষেবার প্রতি তাদের দায়বদ্ধতার উজ্জ্বল নজির গড়ল। ট্রেন নং ১৫৯১০ (লালগড়-ডিব্রুগড়) অবধ অসম এক্সপ্রেসে ভ্রমণের সময় এক গর্ভবতী যাত্রীর হঠাৎ প্রসববেদনা শুরু হলে দ্রুত চিকিৎসা সহায়তার ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি রঙিয়ার কাছে পৌঁছানোর সময় ওই যাত্রীর প্রসববেদনা শুরু হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলওয়ে কর্মীরা তৎপর হয়ে ওঠেন এবং জরুরি চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেন।
কর্তব্যরত রেলকর্মীদের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের ফলে রঙিয়া কন্ট্রোল, কমার্শিয়াল এবং মেডিকেল বিভাগ আগেভাগেই প্রয়োজনীয় সহায়তা ব্যবস্থা সক্রিয় করতে সক্ষম হয়। রঙিয়া ডিভিশনের ডিভিশনাল মেডিকেল অফিসার ডাঃ শরৎ চন্দ্রের নেতৃত্বে একটি মেডিকেল টিম ট্রেন পৌঁছানোর আগেই রঙিয়া রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়।
রঙিয়া স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ের মেডিকেল টিম মা ও নবজাতকের প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং তাঁদের রঙিয়া রেলওয়ে হাসপাতালে স্থানান্তরিত করে। শিশুটি অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় পরবর্তী বিশেষ চিকিৎসা ও পরিচর্যার জন্য মা ও শিশুকে রেলওয়ের অ্যাম্বুলেন্সে করে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) পাঠানো হয়।
বর্তমানে মা ও নবজাতক উভয়ের অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই ঘটনা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কর্মীদের নিষ্ঠা, দক্ষ সমন্বয় এবং মানবিক দৃষ্টিভঙ্গির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। অপ্রত্যাশিত জরুরি পরিস্থিতিতেও যাত্রীদের সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রেলকর্মীদের তৎপরতা প্রশংসিত হয়েছে। সময়োপযোগী সহায়তার জন্য মিসেস কৃষ্ণমা গোল্ডস্মিথ বেজবরুয়ার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। পাশাপাশি মা ও নবজাতকের সুস্থ জীবন কামনা করা হয়েছে।
আবীর ঘোষাল
Kolkata,West Bengal




Post Comment