ভিন্নমত কুণালের, সই জালিয়াতিকাণ্ডে বিপদ বাড়ছে অভিষেকের ? সমীক্ষার সিংহভাগ মানুষ বলছেন এই…

ভিন্নমত কুণালের, সই জালিয়াতিকাণ্ডে বিপদ বাড়ছে অভিষেকের ? সমীক্ষার সিংহভাগ মানুষ বলছেন এই…

কলকাতা : সই জালিয়াতিকাণ্ডের তদন্তে CID-র সামনে মুখোমুখি জেরায় অভিষেক-কুণালের ভিন্নমত। বিপদ বাড়ছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ? এই প্রশ্ন রাখা হয়েছিল @sangesuman2025-এ। তাতে যা ফলাফল উঠে আসছে তা চমকপ্রদ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, উপরোক্ত প্রশ্নে ‘হ্যাঁ’ বলেছেন ৯৩ শতাংশ মানুষ। ‘না’ বলেছেন ৫ শতাংশ এবং ‘জানি না/বলতে পারব না’ ক্যাটিগরিতে রয়েছেন ২ শতাংশ মানুষ।

বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে রবিবার প্রায় সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, কয়েকটি বিষয়ে দু’জনের বক্তব্য় মিলছে না। তাই ফের অভিষেক বন্দ্য়োরাধ্য়ায়কে সিআইডি তলব করতে পারে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে ফের ভবানীভবনে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাড়ে ৫ ঘণ্টার পর, রবিবার সাড়ে ৮ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে CID। একই মামলায় রবিবার জিজ্ঞাসাবাদ করা হয় কুণাল ঘোষকেও। দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে কয়েকটি বিষয়ে দু’জনের ভিন্নমত উঠে এসেছে। সেক্ষেত্রে কি ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করতে পারে CID ? উঠছে প্রশ্ন। এরপর সিআইডি কী পদক্ষেপ নেয়, সেদিকেই সবার নজর। প্রসঙ্গত, সই জালিয়াতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য়ের অভিযোগ…তিনটি মামলায় পরপর ৩ দিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে CID ও ED. রবিবার প্রায় সাড়ে ৮ ঘণ্টা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জেরা করে CID. আর সোমবার, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করে ED. 

কোন কোন সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন ?

পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একইভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানের পোল সেগমেন্টে। 

পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?                  

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন। মানুষ কী ভাবছে, কী চাইছে – সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে ‘ঘণ্টাখানেক সঙ্গে  সুমন’ – অনুষ্ঠানে একটি ‘পোল সেগমেন্ট’ রাখা হয়। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। 

Previous post

বাংলায় চালু হচ্ছে পিএম সূর্য ঘর যোজনা…! মাসে মাসে ৩০০ ইউনিট Free বিদ্যুৎ! কারা পাবেন সুবিধা? কী ভাবে, কোথায় করবেন আবেদন? জেনে নিন!

Next post

বিশ্বকাপে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে রূপকথা লিখল ‘অচেনা’ কেপ ভার্দে

Post Comment

You May Have Missed