অন্য সম্পর্কে গোবিন্দ, আগেই অভিযোগ করেছিলেন স্ত্রী সুনীতা! কে পাবে সম্পত্তি, এবার প্রকাশ করলেন
কলকাতা: গোবিন্দ (Govinda) আর সুনীতা আহুজা (Sunita Ahuja)-র সম্পর্কে টালমাটাল পরিস্থিতির কথা হামেশাই প্রকাশ্যে চলে আসে। যদিও গোবিন্দ কখনোই তাঁর স্ত্রীয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না। একটা সময়ে তিনি জানিয়েছিলেন যে, সুনীতা পরিবারের থেকে, পরিবারের বাইরের মানুষের কথা বেশি শোনেন। তিনি একটা ফাঁদে পড়ে গিয়েছেন এবং সেটা তিনি বুঝতে পারছেন না। সেই কারণে তিনি খোলাখুলি তাঁর ও গোবিন্দর সম্পর্ক নিয়ে কথা বলে চলেছেন। এটা একেবারেই উচিত নয়। তবে গোবিন্দ এই কথা বলার পরেও, সুনীতা তাঁর ও গোবিন্দর সম্পর্ক নিয়ে কটু কথা বলা থেকে বিরত হননি। তবে এবার, পাপারাৎজিদের সামনে এসে, নিজের সম্পত্তি নিয়ে কথা বললেন সুনীতা আহুজা। জানিয়ে দিলেন, কে পাবে তাঁর সমস্ত সম্পত্তি?
কে পাবে সুনীতার যাবতীয় সম্পত্তি?
সম্প্রতি সুনীতা তাঁর ছোট্ট পোষ্যকে কোলে নিয়ে পাপারাৎজিদের সামনে আসেন। সেখানে তিনি বলেন, তিনি তাঁর পোষ্যকেই সবচেয়ে বেশি ভালবাসেন। কারণ একমাত্র সেই সবসময় সঙ্গ দেয় সুনীতার, সবসময় ঘুরে বেড়ায় তাঁর সঙ্গে। সেই কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, তাঁর সমস্ত সম্পত্তি তিনি তাঁর পোষ্যকেই লিখে দিয়ে যাবেন। সুনীতা নেহাতই মজা করে এই কথা বলেছেন। সুনীতার সন্তান রয়েছে, তাঁদের কথা একাধিকবার উল্লেখ করেন সুনীতা। তবে গোবিন্দ ইদানিং আর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চান না। তিনি বলেছেন, তিনি কাজে মন দিতে চান, নিজের ওপর কাজ করতে চান। তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে চান না। অন্যদিকে সুনীতা চিরকালই বলেন যে, তিনি রান্না করতে খুবই ভালবাসেন। আপাতত তিনি, ‘মা হ্যায় না’ নামের একটি কুকিং শো-তে কাজ করছেন। অনুরাগীদেরও তাঁর কাজ ভীষণ পছন্দ হচ্ছে।
১৯৮৭ সালে বিয়ে করেছিলেন গোবিন্দ আর সুনীতা। তবে সেই বিয়ের কথা সেই সময়ে আর প্রকাশ্যে আনেননি তাঁরা। বিয়ের কথা একাধিক কারণে প্রকাশ্যে আনতে চাননি। যখন তাঁদের সন্তান টিনার জন্ম হয়, তখন স্ত্রী-কে গোটা বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেন গোবিন্দ। এরপরে তাঁদের ছেলে, যশবর্ধনের জন্ম হয়। সুনীতা চিরকালই সংসারকে ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি সবসময়েই বলেছেন যে, তিনি গোবিন্দর প্রেমে পাগল, গোবিন্দকে ছাড়া তিনি বাঁচতে পারবেন না। তবে বর্তমানে, গোবিন্দর সঙ্গে তাঁর সম্পর্কের সমস্যা চলছে। সুনীতা একাধিকবার অভিযোগ করেছেন যে, অন্য সম্পর্কে জড়িত আছেন গোবিন্দ, সেই কারণেই তিনি আর সুনীতার সঙ্গে থাকেন না।
আরও পড়ুন: Emraan Hashmi: হরিদ্বারে ‘বার’! ইমরান হাসমির শ্যুটিং সেটে ধুন্ধুমার, কী নিয়ে সমস্যা?
Priyanka Sarkar: রাজনীতি নয়, ওকে ভালবেসে সবাই প্রতিবাদ করেছেন, জানলে খুশি হত রাহুল: প্রিয়ঙ্কা সরকার



Post Comment