শুভেন্দু নাম ফাঁস করার পরেই দুই বিধায়ক ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূল, চিঠি পৌঁছল স্পিকারের কাছে

শুভেন্দু নাম ফাঁস করার পরেই দুই বিধায়ক ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূল, চিঠি পৌঁছল স্পিকারের কাছে

Last Updated:

Ritabrata Sandipan Expelled: দল বিরোধী কাজের অভিযোগ। দুই বিধায়কের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত তৃণমূলের। ঋতব্রত, সন্দীপনকে বহিস্কার করল দল! চিঠি দেওয়া হল স্পিকারকে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বহিস্কার
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বহিস্কার

কলকাতা: বিধানসভা সই জাল ইস্যুতে এবার বড় পদক্ষেপ তৃণমূলের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাম ফাঁস করে দেওয়ার পর পরই তড়িঘড়ি সিদ্ধান্ত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। দল বিরোধী কাজের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার বিরুদ্ধে ব্যবস্থা নিল তৃণমূল। দলীয় সূত্রে খবর তাঁদের বহিষ্কার করা হল। এই মর্মে চিঠি দেওয়া হয়েছে স্পিকারের কাছে।

এই প্রসঙ্গে ফোনে যোগাযোগ করা হলে, সন্দীপন সাহা বলেন, “অনৈতিক কাজের সঙ্গে নেই। আমরা অভিযোগ করেছি, স্বীকার করছি। অনৈতিক কাজ করব না আমরা। দলের সঙ্গে যোগাযোগ করা যায় না। কোনও কথা বলা যায় না। সম্পূর্ণ ভাবে তদন্তকারী সংস্থার সঙ্গে সাহায্য করব। ওই দলটা আর থাকবে না। দল উঠে যাবে।”

প্রসঙ্গত, তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ৷ এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণতার অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস৷ যদিও সেই অভিযোগ উড়িয়ে এ দিন মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তৃণমূলের বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষকে চিঠি দিয়ে অভিযোগ জানান, তাঁদের সই জাল করা হয়েছে৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু৷

উল্লেখ্য, ইতিমধ্যেই সই জালের অভিযোগ খতিয়ে দেখছে সিআইডি। সই জাল প্রমাণিত হলে বিধায়কের বিরুদ্ধে কড়া শাস্তির অভিযোগও তোলা হচ্ছে। প্রসঙ্গত, জনপ্রতিনিধিত্ব আইনের 8A ধারা অনুযায়ী সই জালের অভিযোগ প্রমাণ হলে খারিজ হতে পারে বিধায়ক পদ। এই নিয়ে অভিযোগের পরেই এই প্রসঙ্গে বিরোধী দলনেতা তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “অন্যের সই করা অন্যায়। আমি অন্যায়কে সমর্থন করি না। তাতে আমি বিরোধী দলনেতা থাকি বা না থাকি।”

বাংলা খবর/ খবর/কলকাতা/

শুভেন্দু নাম ফাঁস করার পরেই দুই বিধায়ক ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূল, চিঠি পৌঁছল স্পিকারের কাছে

Post Comment

You May Have Missed