যুবরাজের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন নেপালের ব্যাটার
কাঠমান্ডু: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্বরেকর্ড নেপালের ব্যাটারের। যুবরাজ সিংহের রেকর্ডে ভাগ বসালেন নেপালের ওপেনার কুশল ভুর্টেল। সিঙ্গাপুর ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ২০২৬ এশিয়ান গেমস পুরুষদের টি-টোয়েন্টি কোয়ালিফায়ারে চিনের বিরুদ্ধে খেলতে নেমেছিল নেপাল। সেই ম্য়াচেই চিনের বোলিং আক্রমণের ওপর বিরাট আক্রমণ করেন। ৬ বলে ছয় ছক্কার নজির গড়েন নেপালের এই বিস্ফোরক ব্যাটার।
ম্য়াচে ৪৩ বলে ১২৯ রান করেছিলেন কুশল ভুর্টেল। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ১৬টি ছক্কা হাঁকান নেপালের ব্যাটার। পুরুষদের টি২০আই ক্রিকেটে মাত্র পঞ্চম ব্যাটার হিসেবে ছয় বলে ছয় ছক্কার নজির গড়েন কুশল।



Post Comment