Strom: কালবৈশাখীর দাপটে বিরাট দুর্ঘটনা,মাঝ গঙ্গায় নৌকা উল্টে নিখোঁজ মৎস্যজীবী

Strom: কালবৈশাখীর দাপটে বিরাট দুর্ঘটনা,মাঝ গঙ্গায় নৌকা উল্টে নিখোঁজ মৎস্যজীবী

Last Updated:

Strom: কালবৈশাখী ঝড়ে ঘটে গেল বিরাট দুর্ঘটনা৷ মাঝ গঙ্গায় ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টে নিখোঁজ মৎস্যজীবী৷ হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টে এই বিপত্তি ঘটে৷

মাঝ গঙ্গায় নৌকা উল্টে নিখোঁজ মৎস্যজীবী
মাঝ গঙ্গায় নৌকা উল্টে নিখোঁজ মৎস্যজীবী

সোমনাথ ঘোষ/ চুঁচুড়া: চুঁচুড়া চাঁদনী ঘাটে গঙ্গায় মাছ ধরতে গিয়েছিল চক বাজারের দুই মৎসজীবি। মাঝ গঙ্গায় নৌকা নিয়ে জাল ফেলার সময় হঠাৎ ঝড় ওঠে। উল্টে যায় নৌকা। তারপরেই অমিত মণ্ডল ও খোকন মণ্ডল নামে দুই মৎসজীবি গঙ্গায় পরে যায়। খোকন সাঁতরে পারে উঠতে পারলেও অমিত তলিয়ে যায়।

ঝড় বৃষ্টি থামলে তল্লাসী শুরু হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশিতে নামে। স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস বলেন, “চকবাজার এলাকায় মৎসজীবীরা থাকেন। তারা মূলত গঙ্গায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।আজকে ঝড় ওঠার আগে দু’জন একটি ডিঙি নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরছিল।হঠাৎ করে ঝড় আসায় নৌকা উল্টে যায়।অমিত মণ্ডল গঙ্গায় তলিয়ে যান। স্থানীয় মৎস জীবীরা গঙ্গায় নেমে তল্লাশি শুরু করে।পরে বিপর্যয় মোকাবেলা বাহিনী আসে।রাত পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি মৎজীবির।”

দু’জন কোনওক্রমে সাঁতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও, বাকি দুই শ্রমিকের কোনও খোঁজ মেলেনি। ঘটনার পর থেকেই এলাকায় শুরু হয় আতঙ্ক ও উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্সের কর্মীরা। নিখোঁজ শ্রমিকদের খোঁজে নদীতে স্পিড বোট নামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। স্থানীয় কৃষক তপেস মহালদার জানান, “আমরা এখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে ধান চাষ করি। ধান কাটার সময় বাইরের শ্রমিকদের আনতে হয়। এদিন ধান কেটে চারজন শ্রমিক নৌকায় করে ফিরছিলেন। মাঝ নদীতে হঠাৎ নৌকাটি পাল্টি খেয়ে যায়। চারজনই নদীতে পড়ে যান। দু’জন কোনওভাবে উদ্ধার হলেও এখনও দু’জন নদীতে তলিয়ে যান।”

Previous post

Petrol and Diesel Price: আজ আপনার শহরে কত হল পেট্রোল-ডিজেলের দাম ? কলকাতায় ১ লিটারের দাম কি ফের বাড়ল ?

Next post

বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?

Post Comment

You May Have Missed