Murshidabad News: স্নান করতে নেমে নিখোঁজ কিশোর, তল্লাশিতে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ

Murshidabad News: স্নান করতে নেমে নিখোঁজ কিশোর, তল্লাশিতে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: সিনেমার পর্দায় আমরা দেখেছি, কোনও বৃদ্ধ মানুষ অলৌকিক পুকুরে ডুব দিয়ে যুবক হয়ে ফিরে আসছেন। কিন্তু বাস্তবে মুর্শিদাবাদের ফরাক্কায় দেখা গেল ঠিক তার উল্টো পুরাণ। ফিডার ক্যানেল থেকে একটি লক চ্যানেলের মাধ্যমে এনটিপিসিতে যে জল প্রবেশ করে জানি মোড় হয়ে। সেই জানি মোড়ে ডুব দিল ১৪ বছরের এক কিশোর, আর তার খোঁজে তল্লাশি চালাতে গিয়ে জল থেকে উঠে এল এক অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের মৃতদেহ। নিখোঁজ কিশোরের খোঁজ এখনও না মিললেও, এই অদ্ভুত ও মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Post Comment

You May Have Missed