গল্ফ গ্রিনে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই বন্ধু, পুলিশি জেরায় একাধিক তথ্য

গল্ফ গ্রিনে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই বন্ধু, পুলিশি জেরায় একাধিক তথ্য

Last Updated: Jun 01, 2026, 01:50 IST

গল্ফগ্রিনে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। তদন্তে নেমে একাধিক সূত্র পেয়েছে পুলিশ। পুলিশ জানতে পেরেছে গত পরশু দিন রাতে দিলশাদ ও মোহলি পার্টি করেন ফ্ল্যাটে। সেখানে দুই জন বন্ধুকে তারা আমন্ত্রণ জানান ফ্ল্যাটে৷ সেখানেই তাঁরা প্রচুর পরিমাণে মদ্যপান করেন। তবে ঠিক কী ঘটেছিল সেই সব জানতে জিজ্ঞাসাবাদের পরে রাহুল মুসতাক এবং রাহুলের বান্ধবীকে গ্রেফতার করল পুলিশ। আরও এক জনকে আটক করে রাখা হয়েছে। ঠিক কী কারণে ওই তরুণ এবং তরুণীর মৃত্যু হয়েছে তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে। আপাতত মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ৷ মৃত মেয়েটির বয়স ২১-এর কাছাকাছি, গড়িয়ার বাসিন্দা। মৃত মেয়ের সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক ভাল নয় বলে মনে করা হচ্ছে। মেয়েটি ছেলেটির সঙ্গে লিভ ইন করত বলে জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, প্রচুর পরিমাণে কোকেন, অ্যালকোহল, গাঁজা সেবন করে চারজনেই। গত পরশু রাত থেকেই চলছিল নেশার আসর৷ ছেলেটি ও মেয়েটির অত্যধিক নেশা থেকেই মৃত্যু হয়েছে। বাকি দুই জনের জ্ঞান ফিরলেও দিলশাদ এবং মোহলির জ্ঞান ফেরেনি সকালে, দুই জনের রক্তক্ষরণ হয়৷ অত্যধিক নেশা করে হার্ট অ্যাটাক হয় মেয়েটির, পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে ওই ফ্ল্যাট থেকে পচা গন্ধ বেরোতে থাকে৷ ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারাই ১০০ ডায়ালে ফোন করে পুলিশে খবর দেন৷ পুলিশ দরজা ঠেলে ফ্ল্যাটের ভিতরে ঢুকতেই দেখে মেঝেতে দিলশাদ এবং মোহলির দেহ পড়ে আছে৷ নেশাগ্রস্ত অবস্থায় ফ্ল্যাটের ভিতরেই ছিলেন তাঁদের আরও দুই পুরুষ এবং মহিলা সঙ্গী৷

Post Comment

You May Have Missed