Darjeeling News: পাহাড় ঘুরতে এসে চিরঘুমে দুর্গাপুরের পর্যটক! বেড়াতে যাওয়ার আনন্দ বদলে গেল শোকে, চাঞ্চল্য কালিম্পংয়ে
Last Updated:
Darjeeling News: সস্ত্রীক লোলেগাঁও ভ্রমণে এসে মর্মান্তিক পরিণতি দুর্গাপুরের অসিত বরণ বাগের। হোমস্টে-তে অসুস্থ হয়ে পড়ার পর কালিম্পং জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পাহাড়ের কোলেই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: কালিম্পং জেলার মনোরম পর্যটন কেন্দ্র লোলেগাঁওয়ে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রবীণ পর্যটকের। মৃতের নাম অসিত বরণ বাগ, বয়স ৭৮। তিনি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও সহযাত্রীদের মধ্যে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী মীনা বাগ ও অন্যান্য আত্মীয়দের নিয়ে কয়েকদিনের জন্য পাহাড়ে বেড়াতে এসেছিলেন অসিতবাবু। তাঁরা লোলেগাঁও এলাকার একটি ফার্ম হোমস্টেতে ছিলেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন। কিন্তু সেই আনন্দঘন ভ্রমণই আচমকা পরিণত হয় শোকাবহ ঘটনায়। গত ১০ মে সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অসিত বরণ বাগ। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ তাকে হাসপাতালে আনা হলেও চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
May 12, 2026 10:25 AM IST
Darjeeling News: পাহাড় ঘুরতে এসে চিরঘুমে দুর্গাপুরের পর্যটক! বেড়াতে যাওয়ার আনন্দ বদলে গেল শোকে, চাঞ্চল্য কালিম্পংয়ে




Post Comment