Police News: বীরভূমে বালি ব্যবসায়ীর ডেরায় পুলিশের মেগা রেইড! উদ্ধার হাফ কোটি নগদ-আধ কেজি সোনা, ব্যাপক চাঞ্চল্য এলাকায়
Last Updated:
Police News: বীরভূমের মহম্মদবাজার ব্লকের রাজ্যধরপুর গ্রামে এক বালি ব্যবসায়ীর ডেরায় আচমকা হানা দিয়ে তাজ্জব বনে গেলেন পুলিশ কর্তারা। লগন শেখ নামে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল থরে থরে সাজানো নগদ ৪৯ লক্ষ ৭৫ হাজার টাকা ও ৫০২ গ্রাম সোনা। ঘটনার পর সিউড়ি জেলা আদালতের নির্দেশে ধৃত সামিম শেখকে চার দিনের পুলিশি হেফাজতে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
বীরভূম: বালি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চোখ ছানাবড়া খোদ পুলিশ কর্তাদেরই। ঘর থেকে উদ্ধার হল থরে থরে সাজানো প্রায় হাফ কোটি টাকা, আর আধ কেজি সোনার গয়না। শুক্রবার রাতে বীরভূমের মহম্মদবাজার ব্লকের রাজ্যধরপুর গ্রামে এই বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে দীর্ঘদিনের বালি ব্যবসায়ী লগন শেখের বাড়ি ও অফিস সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ বেআইনি টাকা মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতেই শুক্রবার রাতে মহম্মদবাজার থানার পুলিশ ওই গ্রামে লগন শেখের বাড়ি ও অফিসে এক যৌথ অভিযান চালায়। আচমকা এই হানায় উদ্ধার হয় নগদ ৪৯ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ৫০২ গ্রাম সোনার গহনা।
Birbhum,West Bengal
Police News: বীরভূমে বালি ব্যবসায়ীর ডেরায় পুলিশের মেগা রেইড! উদ্ধার হাফ কোটি নগদ-আধ কেজি সোনা, ব্যাপক চাঞ্চল্য এলাকায়




Post Comment