West Medinipur News: অবসরের পর নয়া নজির প্রাক্তন বনকর্তার, রেডিওতে ৫৫০ ঘণ্টার লাইভ সম্প্রচারে রেকর্ড! জঙ্গল রক্ষার নিঃস্বার্থ লড়াই

West Medinipur News: অবসরের পর নয়া নজির প্রাক্তন বনকর্তার, রেডিওতে ৫৫০ ঘণ্টার লাইভ সম্প্রচারে রেকর্ড! জঙ্গল রক্ষার নিঃস্বার্থ লড়াই

জঙ্গলমহলে বর্তমানে অন্যতম বড় সমস্যা হল মানুষ ও হাতির নিরন্তর সংঘাত। প্রায় প্রতি বছরই হাতির হানায় বহু প্রাণহানি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। সমীরবাবু তাঁর অনুষ্ঠানে বারবার মনে করিয়ে দেন যে, মূলত ভোরে মাঠে যাওয়ার সময়, জঙ্গলে কাঠ বা পাতা সংগ্রহ করতে গিয়ে কিংবা নিছক কৌতূহলের বশে হাতির কাছাকাছি গিয়ে ছবি তোলার চেষ্টাতেই বেশিরভাগ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। এর পাশাপাশি, বন দফতরের সতর্কতা উপেক্ষা করে হাতির চলাচলের রাস্তা ব্যবহার করাও যে অত্যন্ত বিপজ্জনক, তা-ও তিনি শ্রোতাদের সহজ ভাষায় বুঝিয়ে বলেন।

Post Comment

You May Have Missed