Arrest: তোলাবাজি, হুমকি, মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান

Arrest: তোলাবাজি, হুমকি, মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান

Last Updated:

তিনি তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।

গ্রেফতার তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান
গ্রেফতার তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান

গোঘাট: প্রভাব খাটিয়ে তোলাবাজি, হুমকি, মারধর-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল পঞ্চায়েত প্রধানকে। ধৃত হুগলির কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এমনকী তিনি তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।

শনিবার রাতে তারকেশ্বর থেকে গোঘাটের দাপুটে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করা হয়। ভোটের ফল ঘোষণার পর থেকেই পঞ্চায়েত প্রধানকে এলাকায় দেখা যায়নি। রবিবার গোঘাট থানার পুলিশ রাজদীপকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করে। যদিও ধৃত আদালতে যাওয়ার সময় বলেন, ‘রাজনৈতিক ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে। রাজ্যজুড়ে তৃণমূল নেতাকর্মীদের এভাবে হেনস্তা করা চলছে।’

অন্যদিকে নদিয়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। তোলাবাজির অভিযোগে কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাসকে গ্রেফতার করল কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি কোতোয়ালি থানার অন্তর্গত দিগনগর পঞ্চায়েতের উত্তর হাতিশালা এলাকায়। দিগনগর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন তিনি। ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল তাঁর।

অভিযোগ, দিগনগরের বিভিন্ন কারখানা ও মদ তৈরির কারখানায় কর্মরত শ্রমিকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে জোর করে টাকা আদায় করতেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিগনগর এলাকায় দেশি মদ তৈরির কারখানা রয়েছে। সেখানেই এক ঠিকাদার মারফত কারখানায় লেবার সাপ্লাইয়ের কাজ করতেন। সেখানেই শ্রমিকদের কাছ থেকে তোলাবাজি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে দীর্ঘদিনের।

Previous post

বছর খানেক ধরে সম্পর্কে রয়েছেন তিলক-শ্রীলীলা! শ্রীঘই বাঁধবেন গাঁটছড়া?

Next post

রেলযাত্রীদের জন্য সুখবর…! এই গরমে স্লিপার টিকিট কেটে পেতে পারেন ‘AC’ কোচে বিনামূল্যে যাত্রার সুযোগ, শুধু করতে হবে ছোট্ট ‘কাজ’, জানুন নিয়ম!

Post Comment

You May Have Missed