আজ হারলেই বিদায়! শুরুতেই কি বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড়? রাজস্থানকে ব্যাট করতে পাঠালেন কামিন্স

আজ হারলেই বিদায়! শুরুতেই কি বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড়? রাজস্থানকে ব্যাট করতে পাঠালেন কামিন্স

মুল্লাপুর: আইপিএলের প্লে অফের প্রথম ম্যাচ জমেনি । কোয়ালিফায়ার ওয়ানে গুজরাত টাইটান্সকে একপেশেভাবে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । ফাইনালে পৌঁছে গিয়েছে বিরাট কোহলি, রজত পাতিদারদের দল । আজ, বুধবার প্লে অফ পর্বের দ্বিতীয় ম্যাচে, এলিমিনেটরে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস । এই ম্যাচে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে? নাকি ফের একপেশেভাবে হবে ম্যাচের ফয়সালা ?

মঙ্গলবার কোয়ালিফায়ার ওয়ানে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল । যদিও সেই স্ট্র্যাটেজি মুখ থুবড়ে পড়েছিল । তবে বুধবার এলিমিনেটরেও টস জিতে প্রথমে ফিল্ডিং করে নেওয়ার কৌশলই নিলেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স । প্রথমে ব্যাট করতে পাঠালেন রাজস্থান রয়্যালসকে । যার অর্থ, শুরুতেই বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড় উঠতে পারে ।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ কতদিন চলবে? কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা? ঘোষণা শুভেন্দুর

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, আশান কিষাণ (উইকেটকিপার), হেনরিখ ক্লাসেন, স্মরণ রবিচন্দ্রন, নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স (অধিনায়ক), শিবঙ্গ কুমার, এষাণ মালিঙ্গা, সাকিব হুসেন ও প্রফুল্ল হিঞ্জ

সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার

সলিল অরোরা, অনিকেত বর্মা, লিয়াম লিভিংস্টোন, হর্ষ দুবে, হর্ষল পটেল     

রাজস্থান রয়্যালসের একাদশ     

যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুড়েল (উইকেটকিপার), রিয়ান পরাগ (অধিনায়ক), ডোনোভান ফেরেরা, দাসুন শনাকা, রবীন্দ্র জাডেজা, জোফ্রা আর্চার, নান্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা ও যশ রাজ পুঞ্জা    

সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার     

শুভম দুবে, সুশান্ত মিশ্র, আমন রাও পেরালা, রবি বিষ্ণোই ও তুষার দেশপাণ্ডে    

 



Post Comment

You May Have Missed