Suvendu Adhikari: অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে কোন জেলায় বিএসএফ-কে কত জমি? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Suvendu Adhikari: অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে কোন জেলায় বিএসএফ-কে কত জমি? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ২০ মে প্রথমবার বিএসএফ-এর হাতে জমি তুলে দিয়েছিল রাজ্য সরকার৷ সেদিন রাজ্য সরকারের পক্ষ থেকে ২৭ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফ-কে জমি দিয়েছিল রাজ্য৷

আজ, বুধবার রীতিমতো পরিসংখ্যান দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, পালাবদলের পর রাজ্যের কোন জেলায় এখনও পর্যন্ত আউটপোস্ট নির্মাণ এবং কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে কত পরিমাণ জমি দিয়েছে রাজ্য সরকার৷

প্রাথমিক পর্বের পর আবারও বিএসএফ-কে নতুন করে জমি হস্তান্তর করায় মোট হস্তান্তরিত জমির পরিমাণ বেড়ে দাঁড়াল ১৪২.৭৯ একর। এই জমিতে বিএসএফ আউটপোস্ট ও কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে সীমান্ত এলাকা আরও সুরক্ষিত হবে।

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় বিএসএফ-কে কী পরিমাণ জমি দিয়েছে রাজ্য সরকার-

কোচবিহার:- ২২.৯৫ একর

জলপাইগুড়ি:- ৩৫.১৬৫ একর

দার্জিলিং:- ৮.৮১৫ একর

উত্তর দিনাজপুর :- ২.৮৪ একর

দক্ষিণ দিনাজপুর :- ২০.১৭০১ একর

মালদহ :- ১০.৯০ একর

মুর্শিদাবাদ :- ৩৮.৮০৫ একর

নদীয়া :- ০.৫৫ একর

উত্তর ২৪ পরগনা :- ২.৬ একর

একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ক্ষমতায় আসার প্রথম ৪৫ দিনের মধ্যেই বিএসএফ-কে ৬০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ রাজ্যের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

শুধু বিএসএফ-কে জমি হস্তান্তর নয়, রাজ্যে বেআইনিভাবে বসবাসকারী অনুপ্রবেশকারীদেরও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বিএসএফ হাত দিয়েই অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Post Comment

You May Have Missed