South 24 Parganas News: বছর পার হলেও অধরা স্বপ্নের সেতু, উলটে নির্মাণ কাজে কারচুপি? ১ কোটি ২২ লক্ষের সেতু নিয়ে ভয়ঙ্কর অভিযোগ পাথরপ্রতিমায়

South 24 Parganas News: বছর পার হলেও অধরা স্বপ্নের সেতু, উলটে নির্মাণ কাজে কারচুপি? ১ কোটি ২২ লক্ষের সেতু নিয়ে ভয়ঙ্কর অভিযোগ পাথরপ্রতিমায়

Last Updated:

South 24 Parganas News: গত এক বছর ধরে ধুঁকছে বানাই নদীর খালের উপর সেতু তৈরির কাজ। দুর্নীতির পাশাপাশি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির মদতে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুললেন গ্রামবাসীরা। অবশেষে মুখ খুলল ঠিকাদার সংস্থা।

+

বানাই নদীর খালের উপর ধীরগতিতে চলা সেতুর নির্মাণ কাজ

পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বানাই নদীর খালের উপর সেতু তৈরিতে দীর্ঘসূত্রিতা, অসুবিধা স্থানীয়দের। গত এক বছর ধরে বানাইয়া খালের উপরে একটি সেতু নির্মাণের কাজ চলছে। এই সেতু নির্মাণের কাজে দেরি হচ্ছে, শুধু তাই নয়, সেতু তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।

এই সেতু নির্মাণের জন্য প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল।

এলাকাবাসীর অভিযোগ, এখানকার কয়েকজন ব্যক্তির মদতে নির্মাণকারী সংস্থা নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করছে। নির্দিষ্ট সূচি মেনে কাজ করা হচ্ছে না।

গ্রামবাসীদের দাবি, নির্দিষ্ট সূচি মেনে স্বচ্ছতার সঙ্গে সেতুটি নির্মাণ করতে হবে।এবিষয়ে স্থানীয় বাসিন্দা মিঠুন হালদার বলেন, “সরকারি নিয়ম মেনে কাজ করা হচ্ছে না। নিম্নমানের বালি-সহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করা হচ্ছে। স্থানীয় কিছু ব্যক্তির মদতে নির্মাণকারী সংস্থা এই কাজ করছে। সেকারণেই স্থানীয় বাসিন্দারা ওয়ার্ক অর্ডার দেখতে চেয়েছেন। সেই অর্ডার অনুযায়ী এখানে স্বচ্ছতার সঙ্গে সেতু নির্মাণ করতে হবে।”

আরও পড়ুন: মাথায় শাবলের আঘাত, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ গেল মায়ের! কুলপিতে গ্রেফতার গুণধর ছেলে

এই নদীর উপর সেতুটি তৈরি হলে স্থানীয় বাসিন্দাদের খুবই সুবিধা হবে। এই কাজে অযথা দেরি হচ্ছে বলে দাবি স্থানীয়দের। কাজ দ্রুত শেষ করে সেতুটি সকলের জন্য দ্রুত খুলে দেওয়ার দাবি করেছেন সকলেই। সেতুর জন্য ব্যবহৃত উপকরণেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে দাবি তাদের। যদিও নিয়ম মেনেই কাজ হচ্ছে বলে দাবি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। সময়ের মধ্যেই এই কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন তাঁরা। এখন কবে এই কাজ শেষ হয় সেদিকে তাকিয়ে সকলে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

South 24 Parganas News: বছর পার হলেও অধরা স্বপ্নের সেতু, উলটে নির্মাণ কাজে কারচুপি? ১ কোটি ২২ লক্ষের সেতু নিয়ে ভয়ঙ্কর অভিযোগ পাথরপ্রতিমায়

Previous post

Annapurna Bhandar 3000 Rupees: লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাকাউন্টে ঢুকত, তাতে DBT লিঙ্ক নেই! তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাবেন কোন ব্যাঙ্কে? সব ভুল ভাঙলেন আধিকারিক

Next post

Debit Card দিয়ে শপিং করেছেন, তাও আবার EMI-তে? CIBIL Score-এ কী প্রভাব পড়বে?

Post Comment

You May Have Missed