Cooch Behar Municipality: টোল গেট-পার্কিং থেকে ফি নেওয়া বন্ধ! চরম আর্থিক সংকটে কোচবিহার পুরসভা, নেওয়া হল বড় সিদ্ধান্ত

Cooch Behar Municipality: টোল গেট-পার্কিং থেকে ফি নেওয়া বন্ধ! চরম আর্থিক সংকটে কোচবিহার পুরসভা, নেওয়া হল বড় সিদ্ধান্ত

Last Updated:

Cooch Behar Municipality: কোচবিহার পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহাও আর্থিক সংকটের কথা স্বীকার করে নিয়েছেন। সেই কারণে সরকারি সম্পত্তির বকেয়া কর আদায় করতে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

আর্থিক সংকটের মুখে পরেছে কোচবিহার পুরসভা
আর্থিক সংকটের মুখে পরেছে কোচবিহার পুরসভা

কোচবিহারঃ আর্থিক সংকটের সম্মুখীন কোচবিহার পুরসভা। টোল গেট, পার্কিং থেকে ফি আদায় করা বন্ধ হয়েছে। সেই সঙ্গেই সরকারি টাকা খরচের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে পুরসভার হাতে থাকা অর্থের বৃহৎ অংশ ‘টায়েড ফান্ড’। এই পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের মজুরি, পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটির টাকা কীভাবে দেওয়া হবে এইসব নিয়ে চিন্তা বাড়ছে।

এমতাবস্থায় পুরসভার আর্থিক সংকট দূর করতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর এলাকায় সরকারি সম্পত্তির বকেয়া কর আদায় করতে এবার চিঠি দেওয়া হবে। বুধবার অথবা বৃহস্পতিবার থেকেই এই কাজ শুরু হবে বলে খবর।

জানা গিয়েছে, কোচবিহার পুরসভা এলাকায় থাকা সরকারি সম্পত্তির বকেয়া করের পরিমাণ প্রায় ৩ কোটি টাকার বেশি। পুরসভার আর্থিক সংকট দূর করতে ও আয় বাড়ানোর লক্ষ্যে সরকারি দফতরের বকেয়া কর চেয়ে চিঠি দিতে চলেছে পুরসভা কর্তৃপক্ষ।

এই বিষয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহা বলেন, আর্থিক সমস্যা রয়েছে। টোল গেট বন্ধ থাকার কারণে আয়ের পরিমাণ কমেছে। এদিকে পুর এলাকায় বিভিন্ন সরকারি দফতরের কয়েক কোটি টাকা সম্পত্তি কর বকেয়া রয়েছে। সেই অর্থ আদায়ের লক্ষ্যে চলতি সপ্তাহেই চিঠি পাঠানো হবে। এছাড়া পুর এলাকাবাসীর সম্পত্তি কর আদায় করার কাজও চলছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Cooch Behar Municipality: টোল গেট-পার্কিং থেকে ফি নেওয়া বন্ধ! চরম আর্থিক সংকটে কোচবিহার পুরসভা, নেওয়া হল বড় সিদ্ধান্ত

Previous post

Meta Orders Lays Off 8,000 Employees: ভোর ৪ টের সময় ঢুকল ইমেল! তার পর এক ঝটকায় চলে গেল ৮০০০ কর্মীর চাকরি! বিশ্বের ভয়ঙ্করতম ছাঁটাই!

Next post

Tragic Bus Accident: সাতসকালে বিকট শব্দে আতঙ্ক! মায়াপুর থেকে ফেরার পথে ভয়ানক বাস দুর্ঘটনা, আশঙ্কাজনক ২ পুণ্যার্থী

Post Comment

You May Have Missed