বারাসতে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলছে গোডাউন, আতঙ্ক চরমে

বারাসতে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলছে গোডাউন, আতঙ্ক চরমে

বারাসতে ভয়াবহ আগুন। শনিবার বারাসতের কদম্বগাছিতে একের পর এক গোডাউনে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা সংলগ্ন গোডাউনগুলি। রং, ইলেকট্রনিক্সের সামগ্রী সহ নানা ধরনের সামগ্রীতে ঠাসা ছিল গোডাউন। সেখানেই আগুন লাগে। ওই এলাকায় অন্তত ৮-১০টি গোডাউন রয়েছে। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। একের পর এক বিস্ফোরণের আওয়াজও শুনতে পাওয়া যায়।

স্থানীয় সূত্রে খবর. একের পর এক বিস্ফোরণ হতে থাকে। এসির কম্প্রেসারে আগুন লেগে বিস্ফোরণের মতো আওয়াজ পাওয়া যায় বলে খবর। যার জেরে এলাকায় আরও আতঙ্ক ছড়ায়। বিস্তীর্ণ এলাকায় দাউ দাউ করে জ্বলছে একের পর এক গোডাউন। দাহ্য বস্তুতে ঠাসা গো়ডাউন। প্রাণভয়ে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা।

অন্তত ২০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তবে রাত পর্যন্ত আগুন নেভানো যায়নি। স্থানীয় একাংশের অভিযোগ দমকল দেরিতে এসেছে। স্থানীয়দের দাবি, ৭টা ২০ মিনিট নাগাদ প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। সেই আগুনই ছড়িয়ে পড়তে থাকে। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে গোডাউন। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। প্রসঙ্গত সম্প্রতি খিদিরপুরে আগুন লেগেছিল। এবার আগুন লাগল বারাসতে।

Previous post

স্বমহিমায় নীরজ! জুলিয়ান ওয়েবারকে পিছনে ফেলে করে ডায়মন্ড লিগ জিতলেন ভারতীয় তারকা

Next post

Murshidabad Accident: রক্তে ভেসে গেল মুর্শিদাবাদের কান্দি, পূণ্যার্থীদের গাড়িতে দুর্ঘটনা, মুহূর্তে শেষ ৫ জন! গাড়ির ভিতরে শুধু গোঙানি আর কান্না

Post Comment

You May Have Missed