হুন্ডাই আনছে ভেন্যু হাইব্রিড, ৩০ কিমির বেশি দেবে মাইলেজ ! ১১ লাখের কমে দাম
Hyundai Car : দুর্দান্ত ডিজাইন, আগের থেকে আরও শক্তিশালী বডি নিয়ে ভারতের বাজারে এসেছে হুন্ডাই ভেন্যু (Hyundai Venue)। সম্প্রতি তার ফেসলিফ্ট সংস্করণও বাজারে এসেছে। তবে ক্রেতাদের অভিযোগ, আগের মতো মাইলেজ দিচ্ছে না এই গাড়ি, তাই বিক্রিও কম হচ্ছে। তবে এবার সেলস বাড়াতে নতুন কৌশল নিচ্ছে কোম্পানি। এবার আসছে ভেন্যুর হাইব্রিড (Hyundai Venue Hybrid) ভার্সন।
কবে আলতে চলেছে এই গাড়ি
এখন দুর্দান্ত মাইলেজের পাশাপাশি পকেটের দিকেও নজর রাখেন গাড়ির ক্রেতারা। গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখেই দক্ষিণ কোরিয়ান গাড়ি প্রস্তুতকারী সংস্থা হুন্ডাই (Hyundai) তাদের জনপ্রিয় সাব-কম্প্যাক্ট এসইউভি ‘ভেন্যু’ (Venue)-এর একটি নতুন হাইব্রিড সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।
বিভিন্ন রিপোর্টের দাবি, আগামী দিনে ভারতীয় বাজারে পা রাখতে চলেছে নতুন Hyundai Venue Hybrid। আর সবথেকে চমকপ্রদ বিষয় হল, এই গাড়ির জ্বালানি দক্ষতা বা মাইলেজ প্রতি লিটারে ৩০ কিলোমিটারেরও বেশি হতে পারে! যদি এমনটা হয়, তবে মাইলেজের দৌড়ে এই এসইউভি বহু পেট্রোল ও ডিজেল গাড়িকে অনায়াসে পেছনে ফেলে দেবে।
স্ট্রং হাইব্রিড প্রযুক্তির কামাল
হুন্ডাই তাদের এই নতুন ভেন্যু হাইব্রিডে স্ট্রং হাইব্রিড (Strong Hybrid) প্রযুক্তি ব্যবহার করতে চলেছে। এই সিস্টেমে একটি পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি থাকবে একটি শক্তিশালী ইলেকট্রিক মোটর। শহরের যানজট বা ধীরগতির ট্রাফিকে গাড়িটি সম্পূর্ণ ব্যাটারির শক্তিতে (EV Mode) কিছুটা দূরত্ব চলতে পারবে, যার ফলে পেট্রোলের খরচ বাঁচবে অনেকটাই। আবার যখন গাড়িটি হাইওয়েতে গতি বাড়াবে, তখন ইঞ্জিন এবং মোটর একযোগে কাজ করে দুর্দান্ত পারফরম্যান্স দেবে। আর এই আধুনিক প্রযুক্তির জেরেই গাড়িটি ৩০ কিমি/লিটারের বেশি মাইলেজ দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমান ভেন্যু বনাম নতুন হাইব্রিড
বর্তমানে বাজারে থাকা সাধারণ হুন্ডাই ভেন্যু পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনে উপলব্ধ, যার মাইলেজ লিটার প্রতি প্রায় ১৮ থেকে ২১ কিলোমিটারের কাছাকাছি। কিন্তু স্ট্রং হাইব্রিড প্রযুক্তির ছোঁয়া পাওয়ায় এর ফুয়েল এফিসিয়েন্সি এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। ক্রমাগত বাড়তে থাকা পেট্রোলের দামের বাজারে এই ধরনের হাই-মাইলেজ গাড়ির চাহিদা এখন তুঙ্গে, আর হুন্ডাই ঠিক এই সুযোগটিই কাজে লাগাতে চাইছে।
কেবিন জুড়ে আধুনিক ফিচার্সের ছোঁয়া
শুধুমাত্র মাইলেজই নয়, নতুন Venue Hybrid-এর ডিজাইন এবং ফিচার্সেও বড়সড় আপডেট দেখা যেতে পারে। এতে থাকতে পারে:
বড় সাইজের টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার
ওয়্যারলেস ফোন চার্জিং এবং সানরুফ
অ্যাডভান্সড কানেক্টেড কার টেকনোলজি
উন্নত সুরক্ষার জন্য আধুনিক সেফটি ফিচার্স
তরুণ প্রজন্ম থেকে শুরু করে ফ্যামিলি কার লাভার—সব ধরনের গ্রাহকদের আকর্ষণ করতেই হুন্ডাই এটিকে একটি প্রিমিয়াম লুক ও আধুনিক প্রযুক্তির কম্বিনেশন হিসেবে পেশ করতে চলেছে।
মধ্যবিত্তের জন্য সেরা বিকল্প ?
হুন্ডাই আগামী বছরগুলোতে ভারতে তাদের হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়ির পোর্টফোলিও আরও বড় করার পরিকল্পনা করছে। কারণ আজকের দিনে ক্রেতারা শুধু গাড়ির লুক বা পাওয়ার দেখছেন না, বরং কম রানিং কস্ট বা দৈনিক যাতায়াতের খরচের ওপর বেশি জোর দিচ্ছেন। এই পরিস্থিতিতে ভেন্যু হাইব্রিড কোম্পানির জন্য একটি ‘গেম-চেঞ্জার’ প্রমাণিত হতে পারে।
কত দাম হতে পারে
রিপোর্ট অনুযায়ী, হুন্ডাই যদি এই দুর্দান্ত এসইউভি-টি ১১ লাখ টাকার কম প্রারম্ভিক মূল্যে বাজারে লঞ্চ করতে পারে, তবে মিড-সাইজ এসইউভি সেগমেন্টে এটি তুমুল জনপ্রিয় হয়ে উঠবে। বিশেষ করে যারা প্রতিদিন দীর্ঘ পথ গাড়ি চালান এবং পেট্রোলের খরচ কমাতে চান, তাঁদের জন্য এটি একটি আদর্শ বিকল্প হবে। দুর্দান্ত মাইলেজ, আধুনিক ফিচার্স এবং হুন্ডাইয়ের ভরসা—সব মিলিয়ে ভারতীয় বাজারে ঝড় তুলতে আসছে নতুন ভেন্যু হাইব্রিড।
আরও পড়ুন : পেট্রোলের দাম বাড়লেও নো টেনশন ! মাত্র ৫ লাখে মিলবে দুর্দান্ত মাইলেজের এই সেরা গাড়িগুলি



Post Comment