West Bardhaman News: দোরগড়ায় পৌঁছেও স্বপ্নপূরণ হল না, শালপাতার ক্লাস্টারের সুফল আজও অধরা জঙ্গলমহলে! নতুন দিনের অপেক্ষায় স্থানীয়রা
Last Updated:
West Bardhaman News: বন দফতরের উদ্যোগে দেউলে পার্কের কাছে তৈরি বিশেষ কেন্দ্রটি হয়ে উঠবে শালপাতার ক্লাস্টার। জায়গাটি শালপাতার থালা ও বাটি কেনাবেচার মূল কেন্দ্র হয়ে উঠবে। কিন্তু সেই স্বপ্নের ঘরে এখন শুধুই শূন্যতা। সরকারি পরিকাঠামো তৈরি হলেও, তার সুফল পৌঁছায়নি প্রান্তিক মানুষের ঘরে।
কাঁকসা, পশ্চিম বর্ধমান: কাঁকসার গড় জঙ্গলের মনোরম পরিবেশে একদিন স্বপ্ন দেখা হয়েছিল স্থানীয় আদিবাসী পরিবারগুলির স্বাবলম্বী হওয়ার। কথা ছিল, বন দফতরের উদ্যোগে দেউলে পার্কের কাছে তৈরি বিশেষ কেন্দ্রটি হয়ে উঠবে শালপাতার ক্লাস্টার। জায়গাটি শালপাতার থালা ও বাটি কেনাবেচার মূল কেন্দ্র হয়ে উঠবে।
কিন্তু সেই স্বপ্নের ঘরে এখন শুধুই শূন্যতা। সরকারি পরিকাঠামো তৈরি হলেও, তার সুফল পৌঁছায়নি প্রান্তিক মানুষের ঘরে। ফলে বাধ্য হয়েই নিজের হাতে তৈরি পণ্য নিয়ে আজও তাঁদের ছুটতে হচ্ছে দুর্গাপুর বা বীরভূমের দূরের বাজারগুলিতে। স্থানীয়দের অভিযোগ, ঘরের কাছে বিক্রয় কেন্দ্রটি অকেজো হয়ে পড়ে থাকায় মাঝপথে লাভ তুলে নিচ্ছে ফড়েরা।
বন দফতরের এই কেন্দ্রটি সক্রিয় থাকলে যে শুধু স্থানীয়দের আয় বেড়ে যেত এমনটা নয়, সঙ্গে গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী কুটির শিল্পও এক নতুন উচ্চতা পেত। কিন্তু কেন্দ্রটি সঠিকভাবে চালু না হওয়ার কারণে, সুন্দর উদ্যোগটির কোনও সুফল স্থানীয়রা পাচ্ছেন না। তবে এই কেন্দ্রটির চালু করা নিয়ে বর্তমান সরকার উদ্যোগী হবে বলে আশা করছেন স্থানীয় মানুষজন।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: দোরগড়ায় পৌঁছেও স্বপ্নপূরণ হল না, শালপাতার ক্লাস্টারের সুফল আজও অধরা জঙ্গলমহলে! নতুন দিনের অপেক্ষায় স্থানীয়রা




Post Comment