বিচ্ছেদ নিয়ে চলছিল প্রবল জল্পনা, বিয়ে ভাঙার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন অভিনেত্রী নিজেই

বিচ্ছেদ নিয়ে চলছিল প্রবল জল্পনা, বিয়ে ভাঙার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন অভিনেত্রী নিজেই

মুম্বই: বেশ কিছুদিন ধরেই জোর চর্চা চলছিল তাঁদের সম্পর্ক নিয়ে। তাঁদের বিচ্ছেদ হচ্ছে বলে জোর গুঞ্জন চলছিল।

অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন খোদ মৌনী রায় (Mouni Roy) ও সূরয নাম্বিয়ার ( Suraj Nambiar)। যৌথ বিবৃতিতে জানিয়ে দিলেন, তাঁদের বিচ্ছেদ হচ্ছে!

দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে খবরে ছিলেন অভিনেত্রী মৌনী ও সূরয। এবার অভিনেত্রী নিজেই সূরযের সঙ্গে বিচ্ছেদ নিশ্চিত করেছেন। তিনি সূরযের সঙ্গে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে, তাঁরা দু’জন এখন আলাদা হয়ে গিয়েছেন। এছাড়াও, মৌনী অনুরোধ করেছেন, তাঁদের ব্যক্তিগত জীবনকে যেন সম্মান জানানো হয়।

কী পোস্ট করলেন মৌনী রায়?

অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সংবাদমাধ্যমের একাংশ আমাদের ব্যক্তিগত জীবনে অনাবশ্যকভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, যা দেখে আমরা হতাশ। আমরা এটা পরিষ্কার করতে চাই যে, আমরা (মৌনী এবং সূরয) আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও, আমরা ব্যক্তিগতভাবে এবং পারস্পরিক সম্মতিতে এই বিষয়ে কথা বলার জন্য সময় নিচ্ছিলাম। মনগড়া গল্প এবং মিথ্যা কথা ছড়িয়ে আমাদের জীবনকে শিরোনামে আনার চেষ্টা করা হয়েছে। এটা আমাদের সম্পর্ককে প্রতিফলিত করে না। আমি এবং সূরয, সম্মান এবং বোঝাপড়ার সঙ্গে আলাদাভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে আমরা এই পর্বটি ব্যক্তিগতভাবে সামলানোর দিকে মনোযোগ দিচ্ছি।’

আরও পড়ুন : আইপিএলের মাঝেই বিরাট খবর পেল বৈভব সূর্যবংশী, ডাক ভারতীয় এ দলে! খেলবে ত্রিদেশীয় সিরিজে

এর পরে, মৌনী রায় পোস্টে লিখেছেন, ‘আমি সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে আমাদের ব্যক্তিগত জীবন এবং সম্মান বজায় রাখতে দিন। আমার বা সূরযের সম্পর্কে কোনও মিথ্যা খবর ছড়াবেন না। আমি আশা করি, এই কঠিন সময়ে আপনারা সবাই আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানাবেন। সমস্ত মিডিয়া হাউসকে আমার অনুরোধ, এবার এটা বন্ধ করুন।’

মৌনী এবং সূরযের আলাপ হয়েছিল ২০১৮ সালে নিউ ইয়ার পার্টি সেলিব্রেশনের ফাঁকে। সেই সময় সূরয, মৌনীর জনপ্রিয়তা সম্পর্কে কিছুই জানতেন না। এর পরে তাঁদের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং তাঁদের সম্পর্ক গভীর হতে থাকে। মৌনী মাঝে-মধ্যেই দুবাই যেতে শুরু করেন। দু’জনে একসঙ্গে সময় কাটান এবং তারপরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। তাঁরা কয়েক বছর ডেটিং করার পরে বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁরা ২০২২ সালের ২৭ জানুয়ারি বিয়ে করেন। তাঁদের বিয়ে গোয়ায় হয়েছিল।

 

বিয়ের মাত্র ৪ বছর পর তাঁরা তাঁদের সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।



Post Comment

You May Have Missed