Agnimitra Paul: ‘সবকিছু ঘেঁটে রেখে গেছেন..,’ স্পষ্ট মন্তব্য মন্ত্রী অগ্নিমিত্রা পালের! ডেঙ্গি নিয়ে আগাম বৈঠক
Last Updated:
প্রসঙ্গত, তিলজলার অগ্নিকাণ্ডে আহত তিন জনকে দেখতে গত মঙ্গলবার কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে ওয়ার্ডের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বেডের নীচে এবং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আবর্জনা ছড়িয়ে থাকতে দেখে অসন্তোষও জানান মন্ত্রী।
কলকাতা: ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এবার আগাম সতর্কতা অবলম্বন করতে চলেছে রাজ্যের নব নির্বাচিত বিজেপি সরকার৷ ডেঙ্গির মরসুমে যাতে মশার বাড়বাড়ন্ত না হয়, তা নিশ্চিত করতে এবার আগাম বৈঠক ডাকলেন মন্ত্রী৷ ডেঙ্গি মোকাবিলায় আগাম বৈঠক ডাকলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল৷
প্রত্যেক বছরে কলকাতা তো বটেই পার্শ্ববর্তী এলাকাগুলিতে ডেঙ্গির প্রকোপ দেখা দেয়৷ এদিন পুর ও নগরোন্নয়মন্ত্রী অগ্নিমিত্রা পাল নির্দেশ দেন, ‘‘রাজ্যে কোথাও যত্রতত্র জঞ্জাল ফেলা যাবে না৷’’ তাঁর স্পষ্ট মন্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু ঘেঁটে রেখে গেছেন৷’’
প্রসঙ্গত, তিলজলার অগ্নিকাণ্ডে আহত তিন জনকে দেখতে গত মঙ্গলবার কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে ওয়ার্ডের পরিস্থিতি দেখে ক্ষোভপ্রকাশ করেন তিনি। বেডের নীচে ও ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আবর্জনা ছড়িয়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
এছাড়া, বৃহস্পতিবার অগ্নিমিত্রা জানান, বাংলাকে আবর্জনামুক্ত করতে ‘জিও-ট্যাগিং’ প্রযুক্তি ব্যবহার করা হবে। তাঁর কথায়, “কলকাতা হোক বা আসানসোল, গত ১৫ বছর ধরে সর্বত্র আবর্জনা পড়ে থাকতে দেখা যাচ্ছে। খুব শীঘ্রই একটি অ্যাপ চালু করা হবে। কোথাও ময়লা পড়ে থাকতে দেখলে তার ছবি তুলে অ্যাপে আপলোড করতে হবে। ছবি পাঠানোর দু’ঘন্টার মধ্যেই সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে আবর্জনা পরিষ্কার করা হবে।”
Agnimitra Paul: ‘সবকিছু ঘেঁটে রেখে গেছেন..,’ স্পষ্ট মন্তব্য মন্ত্রী অগ্নিমিত্রা পালের! ডেঙ্গি নিয়ে আগাম বৈঠক




Post Comment