West Medinipur News: হেডফোনে মৃত্যুর হাতছানি! কানে গেল না হর্ন, ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল একাদশের ছাত্র, ভাইয়ের চোখের সামনে শেষ নাবালক দাদা

West Medinipur News: হেডফোনে মৃত্যুর হাতছানি! কানে গেল না হর্ন, ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল একাদশের ছাত্র, ভাইয়ের চোখের সামনে শেষ নাবালক দাদা

Last Updated:

West Medinipur News: কানে হেডফোন লাগিয়ে রেললাইন বরাবর হাঁটার সময় স্কুল পড়ুয়ার মর্মান্তিক পরিণতি। বেলদা স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একাদশ শ্রেণির ছাত্রের।

ট্রেনের ধাক্কায় পড়ুয়ার মৃত্যু
ট্রেনের ধাক্কায় পড়ুয়ার মৃত্যু

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ভাইকে সঙ্গে নিয়ে দুই বন্ধু মিলে বিকেলে ঘুরতে বেরিয়েছিল। সেই যাত্রাই যে শেষ যাত্রা হবে তা জানত না নিজেও। বেলদা বাজারে ঘুরে বেলদা স্টেশন হয়ে মেসে ফেরার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। কানে হেডফোন লাগিয়ে রেললাইন বরাবর যাবার সময় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় পড়ুয়ার। এই ঘটনাকে ঘিরে অসাবধানতার ও অসচেতনতার ছবি সামনে এসেছে।

পশ্চিম মেদিনীপুরের বেলদার একটি স্বনামধন্য বিদ্যালয়ে একাদশ শ্রেণির ছাত্র ছিল মৃত পড়ুয়া। অন্যান্য দিনের মতো মঙ্গলবার রুমমেট এবং ভাইকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিল সে। ঘোরাঘুরি শেষ করে স্টেশন সংলগ্ন নিজের মেসে ফিরছিল। তখনই আপ লাইন বরাবর কানে হেডফোন লাগানো অবস্থায় ফোনে কথা বলতে বলতে আসার সময় সামনে থেকে আসা একটি দ্রুতগতির এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ছাত্রের।

আরও পড়ুনঃ খাসির মাংসের পাতলা ঝোলে পাহাড়ি টুইস্ট! হজম হবে ঝটপট, স্কোয়াশ দিয়ে মটনের লোভনীয় রেসিপি, চেটেপুটে খাবে সবাই

রেল পুলিশ সূত্রে খবর, এই ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সাধারণ মানুষের অভিযোগ, এমন বহু ছেলেমেয়ে কানে হেডফোন লাগানো অবস্থায় কখনও রেলগেট গলে অসাবধানতাবশত রেললাইন পারাপার করে। কিংবা স্টেশন থেকে নিজের গন্তব্যে যাওয়ার সময় ট্রেনলাইন ধরে হেডফোন লাগানো অথবা ফোন হাতে নিয়ে যাতায়াত করে। যার ফলে আজকের এই ঘটনা। রেলগেট সংলগ্ন হওয়ায় রেলগেটে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের চিৎকারও শুনতে পায়নি সে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

রেল পুলিশ জানাচ্ছে, বিভিন্ন জায়গায় কখনও পোস্টারিং, আবার কখনও বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। নিজেরা সচেতন না হলে বারংবার এই ধরনের দুর্ঘটনা ঘটবে। রেল পুলিশের তরফে নিরাপত্তা ও সচেতনতা বাড়ানো হবে বলে জানানো হয়েছে। তবে মর্মান্তিক এই ঘটনায় একাদশ শ্রেণির নাবালক ছাত্রের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তে পাঠিয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

West Medinipur News: হেডফোনে মৃত্যুর হাতছানি! কানে গেল না হর্ন, ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল একাদশের ছাত্র, ভাইয়ের চোখের সামনে শেষ নাবালক দাদা

Previous post

TMC News:”অনেক সংযম দেখিয়েছি আমরা, ১৫ বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না”, হুমকি রাজ্যের জয়ী তৃণমূল প্রার্থীর !

Next post

Shocking Gold Price: এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সোনার দাম, ১ গ্রামের দাম জানলে চমকে যাবেন !

Post Comment

You May Have Missed