West Bengal Assembly Dissolved: ইস্তফা দিলেন না মমতা, বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি

West Bengal Assembly Dissolved: ইস্তফা দিলেন না মমতা, বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি

Last Updated:

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ৯ মে, শনিবার কলকাতার ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা করেছে বিজেপি। সকাল ১০টায় হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। বিজেপি সূত্রে খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল
বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

কলকাতা: আগামী শনিবার বিজেপি সরকারের শপথগ্রহণ৷ কিন্তু, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তিনি পদত্যাগ করবেন না৷ আজ, ৭ মে ছিল বিদায়ী সরকারের মেয়াদ৷ এবার রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হল। সংবিধানের ১৭৪(২)(খ) ধারার অধীনে পশ্চিমবঙ্গের বিধানসভা ৭ মে ২০২৬ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। রাজ্যপাল আর. এন. রভির নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রাজ্যপালের আদেশক্রমে মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা এই নির্দেশ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি৷ ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল৷

প্রসঙ্গত, আজ রাতেই শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজিরও আসার কথা রয়েছে আজ কলকাতায়। বিজেপি সূত্রে খবর, আজ রাতেই রাজারহাটের পাঁচতারা হোটেলে বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যের সঙ্গে অমিত শাহ।

আগামিকালই নির্ধারিত হতে চলেছে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। আগামিকাল দুপুরেই রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন অমিত সাহ। বৈঠকে বসবেন পরিষদীয় দলের সঙ্গে। সেখানেই ঠিক হতে পারে বিজেপি পরিষদীয় দলের নেতা অর্থাৎ রাজ্যের আগামী মুখ্যমন্ত্রীর নাম। আগামিকাল বিকেলে রাজারহাটের কনভেনশন সেন্টারে বিকেলে বিধায়কদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন অমিত শাহ।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ৯ মে, শনিবার কলকাতার ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা করেছে বিজেপি। সকাল ১০টায় হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। বিজেপি সূত্রে খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার দুপুর থেকেই ব্রিগেড ময়দানে কাজ শুরু হয়ে গিয়েছে। যে-রকম জাঁকজমকের পরিকল্পনা করা হয়েছে, তাতে প্রস্তুতির জন্য তিন-চার দিন সময় কমই। বাংলার সংস্কৃতি, ঝাল মুড়ি-রসগোল্লার স্টলে শনিবার অভিনব শপথ গ্রহণ।

কিভাবে তৈরি হচ্ছে ব্রিগেড ময়দান? উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ বিজেপির একঝাঁক হেভিওয়েট কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজো সাজো রব ব্রিগেডে। চলছে জোরকদমে প্রস্তুতিও। বৃহস্পতিবার বিজেপির নেতৃত্বরা দফায় দফায় পরিদর্শন করছেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

West Bengal Assembly Dissolved: ইস্তফা দিলেন না মমতা, বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি

Previous post

স্ত্রীর সঙ্গে পোস্ট অফিসের এই স্কিমে খুলুন অ্যাকাউন্ট! ১০ বছরে মিলতে পারে ৪১ লক্ষ টাকা, জানুন কীভাবে

Next post

আইপিএলের মাঝেই দারুণ খবর দিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক, ঘর আলো করে এল কন্যাসন্তান

Post Comment

You May Have Missed